টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রসুতি ধর

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী প্রসুতি ধর টেলেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে। সে গাংচিল বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার প্রশান্ত কুমার ধরের একমাত্র সন্তান।

প্রসুতি ধর সবার আশির্বাদ ও দোয়া কামনা করছে যেন ভবিষ্যতে এই সাফল্য অব্যাহত রাখতে পারে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বুধবার। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে দুই ক্যাটাগারিতে ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ শিক্ষার্থী এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৩১ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

  • Related Posts

    মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

    রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে…

    ফেব্রুয়ারির শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আসছে টানা বন্ধ

    দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলতি ফেব্রুয়ারিতে টানা কয়েক দিন ছুটি মিলবে। এরই ধারাবাহিকতায় মাসের শুরুর দিনেই মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রথম ছুটিতে গতকাল রবিবার বন্ধ ছিল সব স্কুল-কলেজে শ্রেণি কার্যক্রম। শিক্ষা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *