টানা ১৩ দিন পর হামে মৃত্যুশূন্য রামেক হাসপাতাল – Rupantor Television

টানা ১৩ দিন পর হামে মৃত্যুশূন্য রামেক হাসপাতাল

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২৯ জন রোগী ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ২৫ জনকে। তবে গেল ২৪ ঘন্টায় এই হাসপাতালে হাম সন্দেহে কোনো রোগী মারা যায়নি। টানা ১৩ দিন পর হামের উপসর্গ নিয়ে মৃত্যুশুন্য হলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, হাসপাতালে বর্তমানে হাম সন্দেহে ১৩৬ জন রোগী ভর্তি রয়েছে। চলতি মৌসুমে মোট ৫০৮ জন রোগী হামের চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮ জন শিশুর।

  • Related Posts

    ইউক্যালিপ্টাস’ গাছ কেটে ফেলার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

    পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ইউক্যালিপ্টাস গাছ আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই গাছ প্রচুর পানি শোষণ করে। তাই ইউক্যালিপ্টাস গাছ আর লাগাবেন না। এখন থেকে ফলদ, ঔষধি ও…

    সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

    রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিসিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনকে (মঈন) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার আরও ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *