জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর ফের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব নাকচ করেছে। এর ফলে তেহরানের ওপর বড় ধরনের অর্থনৈতিক চাপ আসবে বলে মনে করা হচ্ছে। ইরান একে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ সিদ্ধান্ত আখ্যা দিয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি ৪-৯ ভোটে খারিজ হয়। রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া নিষেধাজ্ঞা বন্ধে ভোট দিলেও নয়টি দেশ নিষেধাজ্ঞা ছাড়ের বিপক্ষে ভোট দেয় এবং দুটি দেশ বিরত থাকে। এর ফলে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কোনো বড় ধরনের চুক্তি না হলে ইউরোপীয় নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে।

এ প্রক্রিয়া শুরু হয়েছিল আগস্টের শেষ দিকে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্যোগে। ‘ই-থ্রি’ নামে পরিচিত এই তিন দেশ জানায়, তেহরান তাদের শর্ত পূরণ না করলে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি পরিষদে বলেন, ‘আজকের এই পদক্ষেপ তড়িঘড়ি, অপ্রয়োজনীয় ও বেআইনি। ইরান এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা স্বীকার করে না।’

তিনি আরও বলেন, ‘ই-থ্রি দেশগুলোর নিষেধাজ্ঞা পুনর্বহালের চেষ্টা ভিত্তিহীনই নয়, বরং আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার ওপর সরাসরি আঘাত।’

ইরাভানি অভিযোগ করেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে, যারা জুনের ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়।

তার ভাষায়, নিরাপত্তা পরিষদ ‘সংলাপ ও ঐকমত্যের সুযোগ নষ্ট করেছে’।

  • Related Posts

    আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই’

    ইরানের শেষ শাহ (রাজা) মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, ‘আমি ফিরব। তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই।’ শুক্রবার (১৬ জানুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ…

    ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান

    ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *