জাকসু নির্বাচন: শেষ হলো তিন হলের ভোট গণনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে তিন হলের ভোটগণনা শেষ হয়েছে। হলগুলো হচ্ছে- মীর মশাররফ হোসেন হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও জাহানারা ইমাম হল।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ওই দিন বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘সবগুলো হলের ভোটগণনা করতে আজ সারারাত লাগবে। আশা করি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’

উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন, ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী।

এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন।

  • Related Posts

    এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। পাশাপাশি সোনালী সেবার…

    সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা, দিলেন নতুন কর্মসূচি

    ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছেন। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন এ কর্মসূচি ঘোষণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *