জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু – Rupantor Television

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা কার্যক্রমে পোলিং অফিসারের দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে এক শিক্ষিকা মৃত্যুবরণ করেছেন। মৃত জান্নাতুল ফেরদৌস চারুকলা বিভাগের প্রভাষক এবং জাকসু ও প্রীতিলতা হল সংসদ নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন।

আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সিনেট হল থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক সাভারস্থ এনাম মেডিকেলে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রভাষক জান্নাতুল ফেরদৌস প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্বে থাকায় সকালে নির্বাচন কমিশনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে গিয়েছিলেন। এরপর সেখানে থেকে বের হয়ে দরজার সামনে আসার পরপরই হঠাৎই অচেতন হয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্স ডাকা হলে তাৎক্ষণিক এনাম মেডিকেলে নিয়া যাওয়া হয় ও তার ইসিজি করা হয়। এরপর সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, জান্নাতুল ফেরদৌস জ্ঞান হারানোর ৩০ সেকেন্ডের মাথায়ই মারা গিয়েছিলেন।

শুক্রবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ে প্রথম জানাজা শেষে মৃত জান্নাতুল ফেরদৌসকে তার গ্রামের বাড়ি পাবনায় নিয়ে যাওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসের মাথায়ই মারা গিয়েছিলেন।

  • Related Posts

    শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

    শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে ক্লাস করাতে চায় শিক্ষা মন্ত্রণালয়। সে ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শনি-সোম-বুধবার…

    শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে যে তথ্য দিলেন মন্ত্রী

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার সচিবালয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *