গ্যাস পাম্পে ২ দফা আগুন, অগ্নিদগ্ধসহ আহত ৯

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধসহ ৯ জন হয়েছেন।

গতকাল বুধবার রাত সাড়ে ৯টা ও সাড়ে ১০টার দিকে দুই দফা এ ঘটনা ঘটে।

এদের মধ্যে ৬ জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের তথ্য জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন আগুনের তথ্যটি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে এন আলম এলপিজি গ্যাস পাম্পে প্রথম দফায় আগুনের সূত্রপাত হয়। আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও সাড়ে ১০টার দিকে গ্যাস পাম্পে আবারও হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে কয়েক কিলোমিটার এলাকায়। অপরদিকের অগ্নিকাণ্ডস্থলে উৎসুক জনতার ভিড় ঠেকাতে সেনাবাহিনীর বেশ বেগ পেতে হয়েছে। সেইসঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছিল যানবাহন চলাচল।

এর আগে সন্ধ্যায় এই গ্যাস পাম্পে হঠাৎ গ্যাস লিক হলে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। এরপর প্রশাসন থেকে মাইকিং করে ঘটনাস্থল থেকে সরে যেতে এবং আগুন না ধরাতে বলা হয়।

ঘটনাস্থলে দেখা গেছে, পাম্পে থাকা গ্যাস শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। পাম্প সংলগ্ন আশপাশের এলাকার কয়েকটি বসতিও আগুনে পুড়ে গেছে। ঘটনার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত ও উৎসুক জনতার ভিড় এড়াতে সেনাবাহিনী ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিস ৪ টি ইউনিট ও সেনাবাহিনীর ২টি ওয়াটার ব্রাউজারসহ ২টি টিম রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনলেও এখনও এলাকা জুড়ে আতংক বিরাজ করছে।

তবে এ বিষয়ে এখনও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত অগ্নিদগ্ধসহ অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

  • Related Posts

    বরিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত

    বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে উপজেলার নতুনহাট এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে…

    হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা

    ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদার তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। এ সময় তার বাম হাতে হাতকড়া ছিল। সোমবার (২ মার্চ) সকাল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *