এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানেরবলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনতার রায় নিয়ে বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা করছেন৷ জার্মানির সংবাদমাধ্ডয য়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ জানান

দীর্ঘ১ ৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু. নির্বাচনী প্রস্তুতি এবং নেতাকর্মীদের উদ্দীপ্ত করে তোলা- এসবের মাঝে সমন্বয় রাখাটা ই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান তারেক রহমান৷

ডয়চে ভেলেকে দেওয়া বিএনপি চেয়ারম্যানে সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো-

প্রশ্ন: ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট৷ এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে বলে আপনি আশাবাদী?

তারেক রহমান: আমরা আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হবে৷ মানুষেরও তাই প্রত্যাশা৷ আমরা আশাবাদী৷

প্রশ্ন: ১৭ বছর পর আপনি এই বাংলাদেশে এসেছেন৷ আপনি নির্বাসনে ছিলেন নানা কারণে৷ এই ১৭ বছর পর আসার পরে আপনার দল গোছানো নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল?

তারেক রহমান: চ্যালেঞ্জটা হয়তো কিছুটা খুব সম্ভবত আমারই ছিল৷ এত বছর পরে এসেছি, আসার পরে মানুষের চোখেমুখে একটা প্রত্যাশা দেখেছি৷ এটা হলো রাজনৈতিক দিক, অন্যদিকে আসার পাঁচ দিন পরেই আম্মা মারা গেলেন৷ উনি অসুস্থ ছিলেন অনেক দিন ধরে৷ স্বাভাবিকভাবে এটাও একটা খুব কষ্টকর বিষয় আমাদের সবার জন্য৷ আমরা পরিবার যে একসাথে বসে নিজেদের কষ্টটা ভাগ করে নেবো, সেই সুযোগটা বা সময়টা হয়নি৷ কারণ আমরা একদম নির্বাচনের ডামাডোলের ভিতরে৷ একদিকে নির্বাচনি ডামাডোল অন্যদিকে ব্যক্তিগত বিষয়টা – দুটোর সামঞ্জস্য রেখে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই আসলে আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো৷ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে, হয়তো এই চ্যালেঞ্জটা মোটামুটিভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি আমি৷

  • Related Posts

    জরুরি সংবাদ সম্মেলন ডেকে যা জানাল এনসিপি

    আদালতকে ব্যবহার করে জুলাই জাতীয় সনদ ও সংস্কার বাস্তবায়নে বিএনপি সরকার বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে এনসিপি। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে…

    ডেপুটি স্পিকার হচ্ছেন প্রধান বিরোধীদল থেকে

    জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে প্রধান বিরোধীদল থেকেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *