ইরানের পরমাণু কর্মসূচিতে সমর্থন জানাল পাকিস্তান

ইরানের পরমাণু কর্মসূচির সমর্থন জানিয়েছে পাকিস্তান। আজ রবিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে পূর্ণ সমর্থন রয়েছে পাকিস্তানে। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইরানি প্রেসিডেন্টের দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশ দুটির মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া বার্ষিক বাণিজ্য আট বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে দুই দেশ।

এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও ইরানি প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসেরজাদে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

  • Related Posts

    আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই’

    ইরানের শেষ শাহ (রাজা) মোহম্মদ রেজা শাহ পাহলভির সন্তান এবং ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বলেছেন, ‘আমি ফিরব। তেহরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই।’ শুক্রবার (১৬ জানুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ…

    ৮০০ বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করল ইরান

    ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গ্রেফতার ৮০০ বিক্ষোভকারীর ফাঁসি স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *