আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন তারেক রহমা – Rupantor Television

আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন তারেক রহমা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেই এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে কখন দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন সে কথা জানাননি তিনি।

আলোচনা সভা শেষে মঞ্চ থেকে নামছিলেন তারেক রহমান। তখন উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে পুরো মিলনায়তন মুখরিত করে তোলেন। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে বলেন, আগামীকাল নয়াপল্টন অফিসে যাব আমি। আমি তোমাদের দেখতে চাই।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা ৬টার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আসবেন। এদিকে একজন সংসদ সদস্য আমাদের সময়কে জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আমাকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে থাকতে বলা হয়েছে।

এদিকে বিএনপি চেয়ারম্যানের আগমন উপলক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ইতোমধ্যে কার্যালয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। এর আগে, দীর্ঘ প্রায় দুই দশক পর দেশে ফিরে গত ২৯ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তারেক রহমান। এ সময় দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেন।

  • Related Posts

    আবার ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : বিরোধীদলীয় নেতা

    বিরোধী দল যতদিন সংসদে লড়াই করতে পারবে, ততদিন সংসদে থাকবে। এর বাইরে এক সেকেন্ডও থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।…

    এবার নারী আসনে বিএনপির এমপি হতে চান মেঘনা আলম

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেঘনা আলম গণ অধিকার পরিষদের প্রার্থীহয়ে ঢাকা-৮ আসনে ভোটের লড়াইয়ে নেমেছিলেন। ৬০৮ ভোট পেয়ে জামানত হারানো আালোচিত এই মডেল এবার সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *