অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী শকুনিরা এ দেশের মানচিত্রকে খুবলে খাওয়ার চেষ্টা করেছে। নানান ধরনের চক্রান্তের কথা শুনি। নানান ধরনের মাস্টারপ্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত নয়।’

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ‘১৬ বছর ধরে পঁচাত্তরের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ক্ষমতাসীন হয়েছে। দেশ শাসন করছে দুঃশাসন, গুপ্তহত্যা, বিরোধী রাজনীতিকে ধ্বংসের চেষ্টা, সংবাদপত্রকে পদদলিত করা আর ভিন্নমতের রাজনীতিকে দমনের মাধ্যমে।’

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এত অল্প সময়ে তিনি মানুষকে দিয়েছিলেন নিরাপত্তা, স্বস্তি ও বেঁচে থাকার নিশ্চয়তা, কিন্তু তা চক্রান্তকারীরা সহ্য করতে পারেনি। তাই তাকে হত্যা করা হয়।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন। তবে গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। এ জন্য আরও কঠিন পথ অতিক্রম করতে হতে পারে।’

বিএনপির এ নেতা বলেন, ‘আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমাদের হয়তো আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। এ কারণে আমাদের দলের সব পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত। ’

সংবাদ সম্মেলনে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খো

  • Related Posts

    জরিমানার ১০% প্রণোদনা চায় ট্রাফিক পুলিশ

    ঢাকা শহরে চলাচলকারী যানবাহনের বিভিন্ন ত্রুটি ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলা করে জরিমানা আদায় করে আসছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক…

    খালেদা জিয়া স্মরণে নাগরিক শোকসভা আজ

    বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে আজ। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করে যাওয়া নেত্রীর প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *