সোমবার পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের গেদিপাড়া এলাকায় ছেতনাই নদী খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আজ আমরা ছেতনাই নদী বা খাল খননের উদ্যোগ নিয়েছি। একসময় এই খালজুড়ে পানি ও মাছ ছিল। আমাদের অঞ্চলের কয়েক হাজার মানুষের চাষাবাদসহ নানা চাহিদা পূরণ করত ছেতনাই খাল। বর্তমানে এটি মৃত খালে রূপান্তরিত হয়েছে। সময়ের বিবর্তনে সেই খাল আর খাল নেই, নদী আর নদী নেই।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করা হবে। এসব জলাশয় পুনরুদ্ধারের মাধ্যমে পানি সংরক্ষণ করে বাংলাদেশকে আবারও সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশে পরিণত করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজায়নের উদ্যোগ নিয়েছেন। তিনি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। তার নেতৃত্বে পানিসম্পদ মন্ত্রণালয় ছাড়াও কৃষি, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি মহাপরিকল্পনা নেয়া হয়েছে। এর আওতায় নিয়মিত খাল, নদী ও জলাশয় পুনঃখনন করা হচ্ছে। পাশাপাশি ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে। খালের পাশে মাছ চাষ ও হাঁস পালনের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, এই নদী খনন কাজে প্রায় এক হাজার শ্রমিক সম্পৃক্ত হবে, যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল খননের কাজে ৬০ শতাংশ শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীকে যুক্ত করা হবে। এতে একদিকে যেমন মানুষের সম্পৃক্ততা বাড়বে, অন্যদিকে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
]]>আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, সিকেডি ইউরোলজি হাসপাতালের চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে এক নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা করেন।
এর আগে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই হাসপাতালে চাঁদা দাবি ও মব সৃষ্টির ঘটনা ঘটে।
]]>গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ ভাড়া বাসার ঘরে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন অপু (২০) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার বেড়াইদেরচালা গ্রামের মাসুদ মিয়ার বাড়িতে।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অপু দম্পতির ভাড়া ঘরের তালা ভেঙে ঝর্ণা আক্তারের মরদেহ উদ্ধার করে।
ঝর্ণা আক্তার (১৬) ওই গ্রামের মোহাম্মদ হামিদ মিয়ার মেয়ে। পলাতক অপু কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার দড়িচড়িয়াদী গ্রামের মোহাম্মদ হযরত আলীর ছেলে।
জানা যায়, স্ত্রী হত্যার অভিযুক্ত অপু পেশায় তাকওয়া পরিবহনের বাসচালক। প্রেম করে পরিবারের অমতে দুই বছর আগে ঝর্ণাকে বিয়ে করেন অপু। তবে ঝর্ণার পরিবার বিষয়টি মেনে নিতে পারেনি। অপু ঝর্ণাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভাড়া থাকতো।
দুই মাস পূর্বে মাসুদ মিয়ার বাড়ির দু্ই তলার একটি কক্ষ ভাড়া নেয় অপু দম্পতি। বৃহস্পতিবার বিকেলের পর থেকে অপু ও ঝর্ণাকে স্থানীয়রা দেখতে পাননি। শনিবার সন্ধ্যা সাতটার দিকে অপু ফোন করে বান্ধবী তানিয়াকে স্ত্রী হত্যার বিষয় জানায়। তাৎক্ষণিকভাবে তানিয়া বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক মাসুদ মিয়া পুলিশকে অবহিত করলে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অপু দম্পতির ভাড়া ঘরের তালা ভেঙে ঝর্ণার মরদেহ উদ্ধার করে।
বাড়ির মালিকের স্ত্রী লাভলী জানান, বাড়ির দুটি কক্ষের মধ্যে নিজেরা থাকেন। বাকি পাঁচটি ঘরে থাকতো ব্যাচেলর ভাড়াটিয়া। একটি কক্ষে থাকতো অপু দম্পতি। তবে এপ্রিলের এক তারিখে সব ভাড়াটিয়ারা চলে যায়। দোতলার একটি কক্ষে থাকতো অপু। তারা বাসায় রান্নাবান্না করতো না। বাইরে থেকে খাবার এনে খেতো।
সব শেষ গত বৃহস্পতিবার বিকেলে অপু দম্পতিকে দেখেছিলেন জানিয়ে বাড়ির মালিকের স্ত্রী বলেন, তারপর থেকে অপু ও ঝর্ণার চলাফেরা করতে দেখা যায়নি। শনিবার সন্ধ্যা সাতটার দিকে অপুর বান্ধবী তানিয়ার কাছ থেকে বিষয়টি জানতে পান।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় অপু ঝর্ণাকে হত্যা করে ঘরে মরদেহ রেখে তালাবদ্ধ করে পালিয়ে যায়।
নিহতের বাবা হামিদ মিয়া জানান, ঝর্ণার সঙ্গে প্রেমের সম্পর্ক করে পরিবারের অমতে দুই বছর পূর্বে তাদের বিয়ে হয়। অনেকটা অভিমান করেই মেয়ের খোঁজ নিতেন না তিনি।
তিনি বলেন, ‘শনিবার রাত নয়টার দিকে মেয়েকে হত্যার খবর পাই। ঘটনাস্থলে এসে তালাবদ্ধ ঘরে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখি। অপু পরিকল্পিতভাবে মেয়েকে হত্যা করে তালাবদ্ধ ঘরে লাশ ফেলে পালিয়েছে।’
এদিকে অভিযুক্ত অপুর বাবা জানান, অপু তার পালিত পুত্র। দুই দিনের শিশু অপুকে পুত্রের মতো স্নেহ মমতা দিয়ে লালন পালন করেছেন। তাকে না জানিয়ে গোপনে বিয়ে করে। বউকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় ভাড়া থাকতো। শনিবার রাত ১০টার দিকে জানতে পারি, স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে সে।’
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাসির আহমেদ জানান, খবর পেয়ে রাতে তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হাসপাতালে বর্তমানে হাম সন্দেহে ১৩৬ জন রোগী ভর্তি রয়েছে। চলতি মৌসুমে মোট ৫০৮ জন রোগী হামের চিকিৎসা নিয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৮ জন শিশুর।
]]>গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বন্দরের টিটিআই মাঠে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার পাঠবাড়ি গ্রামের আফতাবের ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। তারা দুইজনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।
আহত সোহেল হোসেন জানান, রাতে স্থলবন্দরের টিটিআই মাঠে ক্রেনের সাহায্যে একটি বাংলাদেশি ট্রাকে লোহার ভারী প্লেনশিট লোড করা হচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত আকস্মিকভাবে ক্রেনের কয়েকটি তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে। এসময় তারা দুজনই পিষ্ট হন।
পরে সহকর্মীরা ফায়ার সার্ভিস কর্মীরাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক আব্দুল্রাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে বেনাপোল বন্দরের পরিচালক শামীম আহমেদ জানান, রাতে বন্দরের টিটিআই মাঠে ক্রেন দিয়ে একটি বাংলাদেশি ট্রাকে লোহার প্লেনশিট লোড করা হচ্ছিল। এসময় যান্ত্রিক ত্রুটি ও অসাবধানতাবশত আকস্মিকভাবে ক্রেনের তার ছিঁড়ে নিচে থাকা দুই শ্রমিকের শরীরের ওপর পড়ে। এদের মধ্যে শ্রমিক শাহজাহান আলীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপরজনের অবস্থাও গুরুতর।
]]>জ্বালানি তেল সরবরাহ করে মিলটি সচল রাখার দাবিতে আজ শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছে মিলটির শ্রমিক কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে তারা আকুতিভরা কন্ঠে সরকারের প্রতি আবেদন করেন কারখানাটিতে নিবিড় ভাবে জ্বালানি তেল সরবরাহ করে সচল রাখার জন্য, শ্রমিকরা জানান – ঘনঘন বিদ্যুতের লোডশেডিং-এর ফলে জ্বালানি তেল না থাকায় অটো ভাটাটির কর্মচঞ্চলতা বন্ধ হয়ে যায়। ফলে উৎপাদন ব্যাহত হওয়া ছাড়া-ও বসে থাকতে হয় শ্রমিকদের। এতে প্রতিদিনই লোকসানের মুখে পড়েছে কর্তৃপক্ষ। বৈশ্বিক যুদ্ধবিগ্রহের ফলে জ্বালানি তেল সংকটের আগে যেখানে শ্রমিকদের কোলাহলে মুখর থাকত অটো ইট ভাটার আঙিনা, সেখানে এখন নেমে এসেছে অজানা আতঙ্কের নীরবতা। জ্বালানি তেল (ডিজেল) না থাকায় প্রায় ৩০-৩৫টি যানবাহন ও দুটি জেনারেটর একেবারে অচল হয়ে পড়েছে। উৎপাদন কার্যক্রম প্রায় স্থবির। যেকোনও মুহূর্তে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে ইট ভাটাটি। এই ভাটার ওপর নির্ভরশীল প্রায় ৩ শতাধিক শ্রমিক আর তাদের পরিবারের হাজারো মানুষ। তাদের জীবনে এখন অনিশ্চয়তার কালো ছায়া।
উত্তরবঙ্গ থেকে আগত এক শ্রমিক জানান- প্রতিদিন ৮ ঘন্টা করে ডিউটি করেন তারা, এর মধ্যে বিদ্যুৎ না থাকায় ৪/৫ ঘন্টা বসে থাকতে হয়। নষ্ট হয় চুল্লীতে থাকা আধাপোড়া ইট। এতে লোকসানের মুখে পড়েছে মালিকপক্ষ।
এদিকে শোনা যাচ্ছে, তেল সংগ্রহ করা না গেলে কয়েকদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হতে পারে ভাটাটি।
ভাটায় কর্মরত নবিরন বেগম নামে এক শ্রমিক বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। ভাটা বন্ধ হলে আমাদের অনাহারে কাটাতে হবে। এছাড়া সমিতির ঋণের কিস্তির চাপ আছে। কাজ করে যে বেতন পাই তা দিয়েই কিস্তি পরিশোধ ও সংসার চালাই, কাজ না থাকলে খাবো নাকি কিস্তি দেবো, বুঝতে পারছি না। ভাটা বন্ধ হয়ে গেলে পথে বসা ছাড়া উপায় নেই।’
রহিম নামে আরেকজন বলেন, ‘এই ভাটাই আমাদের সবকিছু। এটা বন্ধ হলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো। মালিক আর কতদিন আমাদের কাজ ছাড়া বসিয়ে বেতন দেবে।’
ইট ভাটার এইচআর ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, ‘ভাটা চালু রাখতে প্রতিদিন প্রায় ১৫০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে এক ফোঁটা জ্বালানি তেল (ডিজেল) পাওয়া যাচ্ছে না। ফলে সব কার্যক্রম থমকে গেছে। জ্বালানি ছাড়া আমাদের ভাটা এক মিনিটও চলতে পারে না। ১২ বছর যাবৎ কাজ করছি এমন সংকটে আগে পড়তে হয়নি। তেল সংকট মোকাবেলায় যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে প্রায় ৩ শতাধিক মানুষের জীবিকা একসঙ্গে বন্ধ হয়ে যাবে।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ থাকলে কিছু কাজ করা যায়। কিন্তু ডিজেল ছাড়া গাড়ি ও জেনারেটর চালানো সম্ভব নয়। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, এই শ্রমিকদের কথা ভেবে দ্রুত ভাটাটিতে জ্বালানি তেল বিশেষ করে ডিজেল সরবরাহ নিশ্চিত করুন।’
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘বিষয়টি আমাদের জানানো হয়েছে। অনেক শ্রমিকের জীবিকা এই কারখানার সঙ্গে জড়িত। আমরা মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।’
]]>গতকাল বুধবার দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার দুপুরে কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেনের মেয়ে আলিফাকে জ্বরের চিকিৎসা দেওয়ার জন্য শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। এ সময় হাসাপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন পুশ করেন আলিফার শরীরে।
এ বিষয়ে শিশুটির মা নাহিদা ইসলাম বলেন, ‘আমরা কোনো কিছু না বলতেই ডাক্তার আবু ইউসুফ অন্য রোগীর জন্য আনা কুকুরের ভ্যাকসিন আমার মেয়েকে দিয়ে দেয়। তার শরীরে প্রচণ্ড জ্বর রয়েছে, ভুল চিকিৎসা দেওয়ার কারণে আমার বাচ্চার ক্ষতি হতে পারে। অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।’
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক আবু ইউসুফ বলেন, ‘এ ভ্যাকসিনে কোনো ক্ষতি হবে না। তবে আমি ভুল করে অন্য রোগীর ভ্যাকসিন শিশুটিকে দিয়ে দিয়েছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, ‘এ বিষয়ে আমি অবগত হয়েছি। আমরা বাচ্চাটাকে ভর্তি রেখে পর্যবেক্ষণে রাখার কথা বলেছি। অভিযুক্ত চিকিৎসককে এ বিষয়ে শোকজ করা হবে।’
]]>আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এই ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতের আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।
জানা গেছে, মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে শেরপুর-৩ থেকে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মাকসবাদী) প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রসঙ্গত, দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনটিতে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২৭টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও সাধারণ ভোট কেন্দ্র রয়েছে ৬৯টি।
]]>আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এসময় তার সঙ্গে দলীয় কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান আমার প্রতি আস্থা রেখে এখানে দায়িত্ব দিয়েছেন। আমি বিশ্বাস করি, বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষের পক্ষে রায় দেবেন।’ এছাড়া জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮২ জন। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী ও বর্তমানে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)। ১৫০টি কেন্দ্রে একযোগে এই ভোটগ্রহণ চলছে।
]]>বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, বগুড়া-৬ (সদর) আসনে অনুষ্ঠিত হচ্ছে উপনির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) ও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করা হয় এবং সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী আজ বৃহস্পতিবার বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।