বিভিন্ন – Rupantor Television https://rupantor.tv Rupantor Television Tue, 03 Mar 2026 08:39:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://rupantor.tv/wp-content/uploads/2025/03/cropped-Website-banner00-32x32.jpg বিভিন্ন – Rupantor Television https://rupantor.tv 32 32 মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা https://rupantor.tv/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/ https://rupantor.tv/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/#respond Tue, 03 Mar 2026 08:39:31 +0000 https://rupantor.tv/?p=4188 পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর আবাসিক ছাত্রাবাসের মারকাজুজ তাদবির হলে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হুজায়ফা মামদূহ এবং সভাপতিত্ব করেন সাকিব মনিরুজ্জামান আজহারী।

ইফতারের প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে মিশরের ঐতিহ্যবাহীপ্রথা অনুসারে ‘মাদফা আল-ইফতার’ কামান দাগান আল- আজহার বিশ্ববিদ্যালয় আবাসিক হল কতৃপক্ষ। কামানের গম্ভীর ধ্বনি কায়রোর আকাশ-বাতাসে প্রতিধ্বনিত হলে উপস্থিত শিক্ষার্থীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠেন। এরপর খেজুর দিয়ে ইফতার সম্পন্ন করে খোলা আকাশের নিচে মাগরিবের সালাত আদায় করে সবাই অনুষ্ঠানস্থলে ফিরে আসেন।

ইফতারে দেশীয় খাবার পরিবেশনের মধ্য দিয়ে মূল পর্ব শুরু হয়। পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন কারী ওবায়দা বিন আশরাফ এবং নাতে রাসুল পরিবেশন করেন মাহমুদুল হাসান। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কৃতিসন্তান মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আল-আজহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট আফছারুল হোসাইন এবং মাওলানা রেজাউল ইসলাম আজহারী। কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য প্রদান করেন মাওলানা শরীফ সালাহউদ্দিন।

বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আন্তর্জাতিক প্রেক্ষাপট সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের পাশাপাশি সমাজ-বাস্তবতা উপলব্ধি এবং আল-আজহারে আগমনের মূল লক্ষ্য অর্জনে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা। একই সঙ্গে রাজনৈতিক সচেতনতা, ইখলাস ও দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই ইফতার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সাক্ষাৎ ও আন্তরিকতা বৃদ্ধি করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। বিভিন্ন ফ্যাকাল্টি ও অনুষদে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার সকল শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

]]>
https://rupantor.tv/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0
রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব https://rupantor.tv/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/ https://rupantor.tv/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/#respond Fri, 27 Feb 2026 09:31:32 +0000 https://rupantor.tv/?p=4073 পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, পবিত্র রমজনের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। এ মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোয় আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমাযানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ের ৭০টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে। (বায়হাকি)

এ হাদিসের আলোকে আমরা বলতে পারি জুমার দিনের বিশেষ যে আমলগুলো সারা বছরই অত্যন্ত ফজিলতপূর্ণ, রমজানে সেগুলোর সওয়াবও বহুগুণ বেড়ে যায়। তাই রমজানে জুমার দিন বিশেষ গুরুত্ব দিয়ে জুমার দিনের বিশেষ আমলগুলো পালন করুন:

১. জুমার নামাজের প্রস্তুতি হিসেবে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ভালোভাবে গোসল করুন। দাঁত ব্রাশ/ মিসওয়াক করুন, সম্ভব হলে সুগন্ধী ব্যবহার করুন এবং উত্তম পোশাক পরিধান করুন।

২. জুমার নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। ইমাম খুতবা শুরু করার আগে অবশ্যই মসজিদে উপস্থিত হোন। ইমামের কাছাকাছি বসার চেষ্টা করুন। তবে মসজিদে পৌছতে দেরি হলে অন্যদের কষ্ট দিয়ে কাতার ডিঙ্গিয়ে সামনে যাবেন না; যেখানে জায়গা পাওয়া যায় সেখানেই বসে পড়ুন।

৩. মনযোগ দিয়ে খুতবা শুনুন। খুতবার সময় কথা বলবেন না। অন্য কাউকে চুপ থাকতে বলার প্রয়োজন হলে ইশারায় বলুন। উত্তমরূপে জুমার নামাজ আদায় করুন।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যাক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায়, মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকে, তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করে, ইমাম যখন খুতবার জন্য বের হন তখন চুপ থাকে, তার এ জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারি: ৯১০)

]]>
https://rupantor.tv/%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b7/feed/ 0
পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড https://rupantor.tv/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/ https://rupantor.tv/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/#respond Wed, 14 Jan 2026 05:02:47 +0000 https://rupantor.tv/?p=3398 দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

বুধবার (১৪ জানুয়ারি ) সকাল ৯টার দিকে পঞ্চগড় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। গত টানা ৬ দিন ধরে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে । সূর্যের দেখা নেই এ জনপদে। শ্রমিকরা হাঁড় কাঁপানো ঠান্ডায় জীবিকার তাগিদে কাজ করতে দেখা গেছে।

স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর কনকনে শীতে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বৃষ্টির মত কুয়াশা ঝরা শুরু হয়। সারারাত গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা ঝড়ে। সকালে তো দুরের কথা, সারাদিন সূর্যের মুখ দেখা যায় না।

এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছিন্নমুল, খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ জন। শীতের তীব্রতার কারনে কাজে যেতে না পেরে অনেকেরই জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে।

পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বুধবার সকাল ৯টার দিকে জেলাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

তিনি জানান, আগামী কয়েক দিন শীত ও কুয়াশার প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং সামনে আরও মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

]]>
https://rupantor.tv/%e0%a6%aa%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%ac-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা https://rupantor.tv/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf/ https://rupantor.tv/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf/#respond Tue, 25 Nov 2025 00:07:24 +0000 https://rupantor.tv/?p=3321 রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বিল্লাল হোসেন বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা আবুল কাশেম (৬৫) দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে মারাত্মক জখম হয়।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা উদ্যানের বি-ব্লকে নিজ বাসার সামনে এই হত্যার ঘটনা ঘটে বলে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন জানান।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় তাদেরকে (ছেলে ও বাবা) উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থাও আশংকাজনক।

পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, টাকা-পয়সার লেনদেন নিয়ে এই হত্যার ঘটনা ঘটেছে। বাসার সামনে একটি মুদির দোকান আছে তাদের। এখানেই প্রথমে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। তবে কে কার কাছে কীসের টাকা পাবে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

হত্যাকাণ্ডে জড়িত রাজিব, সবুজ, রুবেল, মোহনসহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

]]>
https://rupantor.tv/%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf/feed/ 0
পুলিশকে বললেন মহানগর দায়রা জজ মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায় https://rupantor.tv/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af/ https://rupantor.tv/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af/#respond Sat, 22 Nov 2025 14:32:45 +0000 https://rupantor.tv/?p=3300 ‘পুলিশের কাছ থেকে মানুষ আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়। চা হাসি মুখে আপনারা দায়িত্ব পালন করুন। ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়।’

শনিবার (২২ নভেম্বর) ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’-এ পুলিশের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।

‎মহানগর দায়রা জজ আরও বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছে। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও যেমন হতে হবে। বিচার যে হচ্ছে সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছাতে হবে।’

‎‎ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. খোরশেদ মিয়া আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রমুখ।

‎মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের সঞ্চালনায় কনফারেন্সে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম ফৌজদারী কার্যবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাম্প্রতিক সংশোধনী নিয়ে বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

]]>
https://rupantor.tv/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b2%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af/feed/ 0
আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াত আমির https://rupantor.tv/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87/ https://rupantor.tv/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87/#respond Sat, 22 Nov 2025 14:22:12 +0000 https://rupantor.tv/?p=3282 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।

শনিবার (২২ নভেম্বর) ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ময়দানে আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। কারও রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, আমাগী নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকমের পেশিশক্তি ব্যবহার হবে না। কোনো গোষ্ঠি যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।

এ ছাড়া বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সম্পাদক আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। দেশ কোন পথে এগোবে, সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো।

আমিরে মুসলিহিন নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে শত শত ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

]]>
https://rupantor.tv/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87/feed/ 0
ঘরে ঢুকে যুবকের কপালে গুলি করল দুর্বৃত্তরা https://rupantor.tv/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/ https://rupantor.tv/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/#respond Fri, 17 Oct 2025 22:44:50 +0000 https://rupantor.tv/?p=3260 খুলনায় বাড়িতে ঢুকে সোহেল নামে এক যুবকের কপালে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর দুই নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে (২৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সোহেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের স্বপন শিকদার ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, দুপুর সোয়া ২টার দিকে দুই নম্বর কাস্টমস ঘাট এলাকার মনিরুল ইসলামের ভাড়াটিয়া সোহেল স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা ৬ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতরে গিয়ে সোহেলের কপালে গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনো তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

এ বিষয়ে খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.শাহজাহান আহমেদ বলেন, সোহেলের কপালে চোখের ওপরে গুলি লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশে তাকে গুলি করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা, একটি নারী ও শিশু নির্যাতন এবং একটি মাদক মামলাসহ তিন মামলা রয়েছে। তিনি জামিনে ছিলেন। যারা তাকে গুলি করেছে, তাদের পরিচয় শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

]]>
https://rupantor.tv/%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a2%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2/feed/ 0
‘মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে’ https://rupantor.tv/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/ https://rupantor.tv/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/#respond Sun, 14 Sep 2025 21:40:27 +0000 https://rupantor.tv/?p=3164 জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘আমরা বাংলাদেশের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক প্রসেস মেনেই পলিটিকস (রাজনীতি) করে আসছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ আমাদের অর্জন বারবার বলেছি, বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে। আমরাও তা-ই। সুতরাং এখানে পেছনের কথা টানার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ না মানলে বাংলাদেশকে তো অস্বীকার করা হয়ে যাবে।’

আজ রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক শেষে প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন আযাদ।

তিনি বলেন, ‘আমরা আগামী দিনে যে একটা ক্রেডিবল (গ্রহণযোগ্য) ইলেকশনের কথা বলছি, সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচনের কথা বলছি, সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন হয়। এটাও বলেছি, আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে।’

হামিদুর রহমান আযাদ বলেন, ‘যদি এটা আইনি প্রক্রিয়ায় না আসে তাহলে স্টেট এভিডেন্স হিসেবে, ডকুমেন্ট হিসেবে এটা স্বীকৃতি পায় না। তাহলে আমরা যে আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখছি—সুশাসন-ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহিমূলক, জনকল্যাণমুখী একটি রাষ্ট্র কায়েম হবে; পুরোনো যে ফ্যাসিবাদী আমলের সবকিছু সংস্কার করে, ধুয়েমুছে পরিষ্কার করে নবযাত্রা শুরু হবে, তার জন্য জুলাই চার্টারের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে একটা শক্তিশালী আইনি ভিত্তি দিয়ে, যাতে পরবর্তী সময়ে সনদটি চ্যালেঞ্জের মুখে না পড়ে, চ্যালেঞ্জ করে এটাকে আবার রহিত করার সুযোগ না পায়।’

]]>
https://rupantor.tv/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
দীপু মনি জেলে, টিপু বিদেশে সাম্রাজ্য কার দখলে https://rupantor.tv/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/ https://rupantor.tv/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#respond Sun, 14 Sep 2025 21:35:20 +0000 https://rupantor.tv/?p=3158 চাঁদপুরের রাজনীতি, নিয়োগ-বদলি, দরপত্র, অবৈধ বালু ব্যবসা আর উন্নয়ন প্রকল্প- সবকিছুতেই দীর্ঘদিন আধিপত্য বিস্তার করে রেখেছিলেন সাবেক মন্ত্রী দীপু মনি ও তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপু। শেখ হাসিনার শাসনামলে গড়ে ওঠা এই সাম্রাজ্য ভেঙে পড়লেও এর প্রভাব বর্তমানে বহমান। একাধিক মামলায় কারাগারে দীপু মনি, আর সা¤্রাজ্যের মূলহোতা টিপু রয়েছেন বিদেশে। ফলে প্রশ্ন উঠেছে- চাঁদপুরের ক্ষমতার পাল্লা এখন কার হাতে?

টিপুর সাম্রাজ্য দেখভালে তার নেতৃত্বে গড়ে ওঠে একটি চক্র। ওই চক্রের অন্যতম একজন ছিলেন ‘বালুখেকো’ সেলিম খান। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গণপিটুনিতে ছেলেসহ নিহত হন সেলিম। আর জুলাই হত্যাসহ অনেক মামলার আসামি দীপু মনি বর্তমানে কারাগারে। তবে তার সব অপকর্মের হোতা টিপু রয়ে গেছেন ধরা-ছোঁয়ার বাহিরে। গুঞ্জন রয়েছে- বিদেশে পাড়ি জমিয়েছে তিনি। অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ বছর বোনের ক্ষমতাবলে চাঁদপুরে একক সাম্রাজ্য গড়ে তোলেন জেআর ওয়াদুদ টিপু। যিনি নিজেও সরকারি ৪৮ একর খাসজমি দখল করে গড়ে তোলেন ‘টিপু নগর’।

দীপু-টিপুর সাম্রাজ্যে সরকারি কর্মকর্তা, বিরোধী দল, এমনকি নিজ দলের নেতা-কর্মীরাও ছিলেন অসহায়। তার বিরাগভাজন হয়ে টিকতে পারেননি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। দীপু মনির অবৈধ নির্দেশ পালন না করায় বদলি করা হয় জেলা প্রশাসক মো. আজিম উদ্দিন বিশ্বাসকে। এমনকি অবৈধ বালু উত্তোলনের সমালোচনা করায় জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীকে পদ হারাতে হয়েছিল।

গত বছরের ১৯ আগস্ট দীপু মনিকে আটক করা হয়। এর পরের দিন ২০ আগস্ট রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক শিক্ষার্থীর বাবা নুরুল ইসলাম খান দীপু মনিকে প্রধান আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। ওই মামলায় তার ভাই টিপুসহ ২২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জনকে আসামি করা হয়। এরপর ২৮ আগস্ট একটি মামলা করেন আহত আরেক শিক্ষার্থীর বাবা মুক্তার আহমেদ। এ মামলায় দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ, জেআর ওয়াদুদ টিপুসহ ৬০০ জনকে আসামি করা হয়। এর আগে ১৮ জুলাই রাতে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের মালিকানাধীন মুনিরা ভবন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আবদুর রাজ্জাক হাওলাদার নামে এক ব্যক্তি সদর মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় দীপু মনি ও তার ভাইসহ ৫১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। এর পরের দিন ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় কোটা আন্দোলনের মিছিলে পুলিশের গুলিতে আবু সায়েদ নামে একজন মারা যান। ওই মামলায়ও দীপু মনিকে আসামি করা হয়। এ ছাড়া চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এসব মামলায় দীপু মনি ছাড়া বাকি সবাই পলাতক। এর বাহিরে ঢাকায় আরও একাধিক মামলায় দীপু মনি আসামি।

দীপু মনির পৈতৃক বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাড়িরচর গ্রামে। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে হঠাৎ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন পান দীপু মনি। সংসদ সদস্য নির্বাচিত হয়েই খুলে যায় তার ভাগ্য। প্রথমবারই পেয়ে যান পররাষ্ট্রমন্ত্রীর পদ। পরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও বিজয়ী হন। গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

দলীয় সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রেই দীপু মনি পর পর চার বার হয়েছেন সংসদ সদস্য ও পেয়েছেন একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। পাশাপাশি চাঁদপুরের জন্য বাগিয়ে নেন বড় বড় উন্নয়ন প্রকল্প। এর মধ্যে চাঁদপুর শহর রক্ষাসহ মেঘনা নদীর বাঁধ প্রকল্প, চাঁদপুর মেডিক্যাল কলেজ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম। মেঘনা নদীর ওপর বাঁধ নির্মাণের জন্য ৬ হাজার কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলেও এর বেশির ভাগই লুটপাট করে দীপু মনি চক্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দীপু মনির ‘টাকার মেশিন’ ছিলেন চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খান। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তার হাত ধরেই উত্থান হয় সেলিম খানের। তিনি মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতেন। অভিযোগ রয়েছে, সেলিম খানের বালুমহাল থেকে কয়েকশ কোটি টাকা ভাগ পেয়েছেন দীপু মনি ও তার ভাই টিপু।

অবৈধ বালু উত্তোলনের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে সেলিম খানকে ২৬৭ কোটি ৩৩ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে চিঠি দেন চাঁদপুরের সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ কারণে ওই ডিসিকে নেত্রকোনায় বদলি করা হয়। শুধু তা-ই নয়, বালু উত্তোলনের সমালোচনা করায় জাতীয় নদীরক্ষা কমিশনের তৎকালীন চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীও পদচ্যুত হন।

চাঁদপুরে ২০১৯ সালে শুরু হয় সরকারি মেডিক্যাল কলেজের পথচলা। কিন্তু নিজস্ব ভবন না থাকায় এর কার্যক্রম চলছে সরকারি জেনারেল হাসপাতালের একটি ভবনে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একাধিকবার শহরতলির ইসলামপুর গাছতলা এলাকায় জমি পরিদর্শন করলেও অধিগ্রহণ নিয়ে জটিলতায় প্রকল্প বাস্তবায়ন হয়নি। অভিযোগ রয়েছে, জমি অধিগ্রহণে দীপু মনি চক্রের অর্থ লোপাটের নীলনকশা প্রকাশ পাওয়ায় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ে।

অন্যদিকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প অনুমোদনের পরও বাস্তবায়িত হয়নি। অভিযোগ ওঠে, ডা. টিপু, সেলিম খানসহ দীপু মনি ঘনিষ্ঠরা প্রস্তাবিত জমির দাম কয়েক গুণ বেশি দেখিয়ে ৩৫৯ কোটি টাকা বাড়তি পকেটে ভরতে কারসাজি করেন। তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠির সূত্র ধরে এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়; যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অবশ্য দীপু মনি এই অভিযোগ অস্বীকার করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শহরের খলিশাডুলির একটি ভাড়া বাড়িতে অস্থায়ীভাবে চলছে।

দীপু মনির ভাই ডা. টিপু হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাহেরচরে জালিয়াতি করে ৪৮ একর খাসজমি দখল করে গড়ে তুলেন ‘টিপু নগর’। সেখানে রয়েছে মাছের ঘের, গবাদিপশুর খামার ও সবজিবাগান। বিষয়টি জানতে পেরে তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ সরকারি জমি উদ্ধারে উদ্যোগ নেন। তাতে ক্ষিপ্ত হন দীপু মনি। তার তদবির, বদলি, ঘুষ-বাণিজ্য ও অবৈধ বালু উত্তোলনের টাকার ভাগ নেওয়ার দায়িত্বও ছিল ভাই টিপুর। শিক্ষামন্ত্রী থাকাবস্থায় তদবির-বাণিজ্যে চাঁদপুরে নিয়ন্ত্রণ করতেন পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন কুমার আর কেন্দ্রে থাকতেন ডা. টিপু। তিনি মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদায়ন, পদোন্নতি ও বদলি-বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। তাদের গড়া বিশাল সম্পত্তি এখন অনেকটা পরিত্যক্ত হয়ে আছে।

দলীয় নেতা-কর্মীদের অভিযোগ, নিজের স্বার্থে দীপু মনি জেলা আওয়ামী লীগকে কয়েক ভাগে বিভক্ত করেছেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের একাংশকে নিয়ে একক রাজত্ব কায়েম করেন। জেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ প্রথম সারির প্রায় সব নেতাই ছিলেন তার চক্ষুশূল।

]]>
https://rupantor.tv/%e0%a6%a6%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/feed/ 0
দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু https://rupantor.tv/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/ https://rupantor.tv/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Fri, 12 Sep 2025 06:06:16 +0000 https://rupantor.tv/?p=3112 চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানে ধাক্কা লেগে ঘটনাস্থলেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

আজ শুক্রবার সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন- নিহত সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)।

আহতদের মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিহত সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম বেড়াতে আসেন। তাদের চট্টগ্রামের ফয়েস লেক ঘুরে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা ছিল।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা কাভাডভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুসহ দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

]]>
https://rupantor.tv/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%a1%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0