জনপ্রিয় – Rupantor Television https://rupantor.tv Rupantor Television Sat, 30 Aug 2025 10:03:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://rupantor.tv/wp-content/uploads/2025/03/cropped-Website-banner00-32x32.jpg জনপ্রিয় – Rupantor Television https://rupantor.tv 32 32 নুরের ওপর হামলা ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র: এ্যানি https://rupantor.tv/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc/ https://rupantor.tv/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc/#respond Sat, 30 Aug 2025 10:03:05 +0000 https://rupantor.tv/?p=2937 ভিপি নুরুল হক নুরের ওপর হামলা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। দালাল বাজার ফাতেমা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘৫ আগস্টের পর ১ বছরের একটু বেশি হয়েছে। সকল রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই জায়গায় আছি? আমি তো দেখি না। কারণটা কি, সমস্যাটা কোথায়? কেন আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের রক্তাক্ত হতে হয়? নুরের ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে।’

]]>
https://rupantor.tv/%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ https://rupantor.tv/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be/ https://rupantor.tv/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be/#respond Mon, 21 Apr 2025 04:37:29 +0000 https://rupantor.tv/?p=2480 প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশগ্রহণ করবেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন। দোহায় সামিটে অংশ নেয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।

আগামী ২২ ও ২৩ এপ্রিল এই দুদিনে সামিটে উপস্থাপনা, ইন্টারঅ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ড. ইউনূস।

দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।

এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে।

/এমএইচআর

]]>
https://rupantor.tv/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%af%e0%a6%be/feed/ 0
৮ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে বজ্রসহ ঝড় https://rupantor.tv/%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4/ https://rupantor.tv/%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4/#respond Mon, 21 Apr 2025 04:36:48 +0000 https://rupantor.tv/?p=2477 দেশের ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

/এএস

]]>
https://rupantor.tv/%e0%a7%ae-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%93%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4/feed/ 0
৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের https://rupantor.tv/%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/ https://rupantor.tv/%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/#respond Mon, 21 Apr 2025 04:36:07 +0000 https://rupantor.tv/?p=2474 উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সব গেট বন্ধ করে বিক্ষোভ করছে।

কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অফিসে এসে সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে দেখা দিয়েছে যানজট।

এর আগে, রোববার সকালে, রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনে’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারাদেশের কয়েকশ’ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।

পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এই ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেয়।

/এএস

]]>
https://rupantor.tv/%e0%a7%ae-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/feed/ 0
*এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার ও সিএনজিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতারে করেছে উত্তরা পূর্ব থানা* https://rupantor.tv/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/ https://rupantor.tv/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/#respond Mon, 21 Apr 2025 04:33:34 +0000 https://rupantor.tv/?p=2468
রাজধানীর উত্তরা থেকে ছিনতাইকৃত এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মোঃ ফরিদুল ইসলাম (৩৮)।
আজ রবিবার (২০ এপ্রিল ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০১:০০ ঘটিকায় উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, জনৈক মোহাম্মদ দুলাল আজ দুপুর ০১:০০ ঘটিকায় উত্তরার একটি রেষ্টুরেন্ট থেকে পাওনা টাকা সংগ্রহ করে উত্তরা ৬ নম্বর সেক্টরে ফ্লাইওভারের নিচে আটককৃত সিএনজির কাছে পৌঁছলে দুইজন ব্যক্তি মারধর করে তার সঙ্গে থাকা দুই লক্ষ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকার শুনে উত্তরা পূর্ব থানার ডিউটিরত একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকারী মোঃ ফরিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে ছিনতাইকৃত এক লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করে ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে। এ সময় তার দুজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ দুলাল বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেন।
উত্তরা পূর্ব থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। সে তার সহযোগীদের নিয়ে উত্তরা এলাকায় ছিনতাই করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
]]>
https://rupantor.tv/%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7-%e0%a7%ab%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7/feed/ 0
বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা https://rupantor.tv/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/ https://rupantor.tv/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 20 Apr 2025 09:38:26 +0000 https://rupantor.tv/?p=2465 প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও বেশকয়েকজনকে আসামি করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করা হয়। তবে মামলার আসামিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে, রোববার সকালে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, পারভেজ হত্যার ঘটনায় অভিযুক্ত ৫ জন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরাজ ইসলামের সাথে সংগঠনটির সোহান ও তুষারও জড়িত। এ সময় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে, রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছাত্রদলের এমন অভিযোগের তীব্র নিন্দাদ জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থী পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবহান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীকে দায়ী করছে ছাত্রদল। তারা হত্যার সাথে কোনোভাবেই জড়িত নন।

মৃত ব্যক্তিকে ছাত্রদল ব্যবহার করছে উল্লেখ করে পোস্টে বলা হয়, এর আগে ছাত্রদলের সংবাদ সম্মেলনে ‘দায় দিয়ে দাও’ সংস্কৃতির প্রচলন দেখেছি। সংগঠনটির সাধারণ সম্পাদক সেই সংস্কৃতির পুনরাবৃত্তি করছেন। প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে উপস্থিত কোনও ব্যক্তির বরাতেও তুষার এবং হৃদয়ের কথা পাওয়া যায়নি। ছাত্রদলের এমন কার্যক্রম নতুন বাংলাদেশ ও রাজনৈতিক সংস্কৃতিতে কাম্য নয়। এছাড়া, প্রমাণ ব্যাতীত দুই নেতার নাম জড়িয়ে ফেসবুকে মব ট্রায়াল চালানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

/আরএইচ

]]>
https://rupantor.tv/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, সেনাবাহিনীর হস্তক্ষেপে যানবাহন চালু https://rupantor.tv/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95/ https://rupantor.tv/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95/#respond Sun, 20 Apr 2025 09:37:03 +0000 https://rupantor.tv/?p=2462

সুনামগঞ্জ করেসপনডেন্ট:

সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের দাবি, দ্রুত সময়ের নিয়মিত ওয়ার্ড ক্লাসের (প্র‍্যাকটিকাল ক্লাস) ব্যবস্থা করা।

আজ রোববার (২০ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো সকাল ১০ টা থেকে সিলেট- সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে কলেজের শিক্ষার্থীরা।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে শিক্ষার্থীরা না মেনে অবরোধ অব্যাহত রাখে। সাড়ে দশটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে আসে।

আধা ঘণ্টা আলাপ আলোচনা শেষে ১১ টার দিকে লাঠিচার্জ করে সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যানবাহন চলাচল সচল করা হয়।

এর আগে, ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন সড়ক অবরোধ করে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীরা জানান, প্রথম দফা অবরোধ তুলে নেয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা ও হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় ফের সড়ক অবরোধ করতে বাধ্য হন তারা। এ সময় সেনাবাহিনী আসলে তাদের কাছ থেকে ৫ মিনিট সময় চেয়ে নিলেও সেই সময় না দিয়ে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবী করেছেন তারা।

সেনাবাহিনীর পক্ষ থেকে মেজর মেছবাহ কলেজ প্রশাসনকে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করার অনুরোধ জানান। যদি শিক্ষকদের কথা অমান্য করে সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করে শিক্ষার্থীরা, তাহলে সেনাবাহিনী আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে বাধ্য হবে বলে জানানো হয়।

সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূইয়া জানান, শিক্ষার্থীদেরকে অনেক বুঝানো হয়েছে, তবুও তারা আন্দোলন করছে। আন্দোলনকালে আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

/এআই

]]>
https://rupantor.tv/%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95/feed/ 0
দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম কারিগরি শিক্ষার্থীদের https://rupantor.tv/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%9f/ https://rupantor.tv/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%9f/#respond Sun, 20 Apr 2025 09:35:59 +0000 https://rupantor.tv/?p=2459 নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে আগারগাঁও এ ঢাকা জেলার সমাবেশ থেকে এই ঘোষনা দেয় শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মাঝে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলেও জানায় আন্দোলনকারীরা।

মহাসমাবেশ ঘিরে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এসে জড়ো হোন। এ সময় তারা ৬ দফা দাবি পূরণে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হোন শেরে বাংলানগর মহিলা পলিটেকনিক এর সামনে।

শিক্ষার্থীদের দাবি, তাদের আন্দোলন যৌক্তিক। তবে তারা রাস্তায় থেকে যানজট তৈরি করতে চাচ্ছেন না। দীর্ঘ আট মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে তারা আর সময় দেয়ার পক্ষে নয়। খুব শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষার্থীরা আরও বলেন, উদ্দেশ্যমূলক ভাবেই বুয়েটের শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিচ্ছে।পরিকল্পিতভাবেই পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

এর আগে, জুনিয়র ইন্সট্রাকটর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশনের হাইকোর্টের রায় বাতিল, ক্রাফট ইন্সট্রাকটর পদবি পরিবর্তন এবং ওই মামলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ ছয় দফা দাবি পূরণের জন্য ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে মহাসমাবেশ এর ডাক দিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানানো হয়।

/এএস

]]>
https://rupantor.tv/%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%9f/feed/ 0
সিলেট টেস্ট: চাপে থেকেই চা-বিরতিতে বাংলাদেশ https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%be/ https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%be/#respond Sun, 20 Apr 2025 09:35:12 +0000 https://rupantor.tv/?p=2456 সিলেট টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশন শেষে সুবিধাজনক অবস্থানে সফরকারী জিম্বাবুয়ে। প্রথম সেশনে নায়ুচির জোড়া আঘাতের পর শান্ত-মুমিনুলের ৬৬ রানের জুটি পরিস্থিতি কিছুটা সামাল দিলেও, চা-বিরতির আগে টপ-মিডল অর্ডারে সুবিধা করতে পারেনি নাজমুল শান্তর দল। দ্বিতীয় সেশন শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান।

২ উইকেটে ৮৪ রান— এমন স্কোরবোর্ড নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে স্বাগতিকরা। বিরতির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শান্ত। ব্লেসিং মুজারাবানির বলে ওয়েসলি মাদেভিরের দারুণ ক্যাচে পরিণত হন। ৪০ রান করে সাজঘরের পথ ধরেন বাংলাদেশ অধিনায়ক।

৯৮ রানে ৩ উইকেট হারানোর পর মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। কিন্তু, থিতু হতে পারেননি তিনিও। মাত্র ৪ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে ব্রায়ান বেনেটের তালুবন্দি হন মুশফিক।

ফিফটির পর বিদায় নেন মুমিনুলও। ৫৬ রান আসে তার ব্যাট থেকে। ১ রানে আউট হয়ে বিপদ বাড়ান মেহেদী হাসান মিরাজ। শেষদিকে মাসাকাদজার তৃতীয় শিকারে পরিণত হয়ে মাত্র ৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তাইজুল ইসলাম।

সেশন শেষে জাকের আলী ও হাসান মাহমুদ অপরাজিত আছেন যথাক্রমে ১০ ও ৪ রানে।

/এমএইচআর

]]>
https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9a%e0%a6%be/feed/ 0
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির দ্বিতীয় দফা বৈঠক চলছে https://rupantor.tv/%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f/ https://rupantor.tv/%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f/#respond Sun, 20 Apr 2025 09:34:11 +0000 https://rupantor.tv/?p=2453

সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে বিএনপি। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার পর সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়।

আলোচনা শুরুর পূর্বে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক, প্রশাসন, বিচার বিভাগ নিয়ে আলোচনা হবে। স্বচ্ছতা ও আন্তরিকতা সাথে বিএনপি আলোচনা করবে। এর মাধ্যমে কমিশনের সাথে এই পর্বে বিএনপির আলোচনা শেষ হবে।

এর আগে, গত বৃহষ্পতিবার ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। দিনভর বৈঠকে ৭০ অনুচ্ছেদ, সংবিধান সংস্কারসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সংস্কার কমিশনের সাথে দ্বিমত বিষয়গুলোর ব্যাখ্যাও তুলে ধরে বিএনপির প্রতিনিধি দল।

/আরএইচ

]]>
https://rupantor.tv/%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f/feed/ 0