তা ইনদ্রেজ্জি কী করেছেন? আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়ায় খেলা এ ডিফেন্ডার প্র্যাঙ্ক করে বিমানে বোমার আতঙ্ক ছড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। আর সে অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির সংবাদমাধ্যমের তথ্যানুসারে, হুসুই বিমানবন্দরে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। বুয়েনস আইরেস গামী একটি ফ্লাইটে মজা করে ‘বোমা’ বলে চিৎকার করেছিলেন ইনদ্রেজ্জি। বিমানটি উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে তাঁর এমন চিৎকারে বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশাপাশি সন্ত্রাসবিরোধী প্রটোকলও চালু হয়ে যায়।
বিমানটি দ্রুত খালি করে বোমা নিষ্ক্রিয়করণ দল ডেকে পুরো বিমানটি তল্লাশি করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, এটি বোমার আতঙ্কটি ছিল সম্পূর্ণ ভুয়া। বিমানে কোনো সন্দেহজনক বস্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এরপরই রানওয়েতে থাকা ইনদ্রেজ্জিকে গ্রেপ্তার করে পুলিশ। হাতকড়া পরিয়ে ৩২ বছর বয়সী ডিফেন্ডারকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে ভুয়া আতঙ্ক সৃষ্টি ও বিমান চলাচলে বিঘ্ন ঘটনোর অভিযোগ আনা হয়েছে। দুটোই গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।
ইনদ্রেজ্জির এমন ‘প্রাঙ্কের’ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে এক বিবৃতিতে তাঁর ক্লাব জিমনাসিয়া লিখেছে, ‘এটি ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং ক্লাব এ ঘটনায় নিন্দা জানাচ্ছে।’
অন্যদিকে ক্লাব সভাপতি এটিকে গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করে ইনদ্রেজ্জির সঙ্গে চুক্তি বাতিলের প্রক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ক্লাবের সুনাম নষ্ট করে বা ক্রীড়া মূল্যবোধের পরিপন্থী কোনো আচরণ আমরা সহ্য করব না।’
এদিকে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো এরইমধ্যে ইনদ্রেজ্জির এমন কর্মকাণ্ডকে ফুটবল ইতিহাসে সবচেয়ে বোকামিপূর্ণ প্র্যাঙ্ক বলে আখ্যা দিয়েছে।
]]>বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের ম্যাচে নির্ধারিত সময় শেষে দুই দল ৪-৪ গোলে সমতায় থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যাওয়ার এক মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম। তবে দ্রুতই একটি গোল শোধ করে হংকং।
দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় হংকং। এরপর আবারও পেনাল্টি কর্নার থেকেই বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম।
শেষ কোয়ার্টারে জমে ওঠে ম্যাচের উত্তেজনা। ৪৮তম মিনিটে আশরাফুলের আরেকটি গোলের আগে ও পরে দুটি গোল করে হংকং, ফলে ম্যাচ আবার ৪-৪ সমতায় ফিরে আসে।
এরপর টাইব্রেকারে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বি গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ। পরে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি স্থান নির্ধারণী পর্বে খেলতে বাধ্য হয়।
পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট নয়টি দল অংশ নিচ্ছে এই বাছাইয়ে। এর মধ্যে শীর্ষ ছয়টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই জয়ে বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়েছে।
আগামী শুক্রবার পঞ্চম স্থান নিশ্চিত করার লক্ষ্যে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
উল্লেখ্য, এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই দলের সর্বোচ্চ সাফল্য।
]]>নতুন সময় অনুযায়ী ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টায় শুরু হবে। ম্যাচ শেষ হওয়ার সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলোর তারিখ ও ভেন্যুতে কোনো পরিবর্তন হয়নি। ১৭ এপ্রিল মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। একই ভেন্যুতে ২০ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দু’দল। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের সময়ে পরিবর্তন আনা হয়েছে।
চট্টগ্রামে ২৭ ও ২৯ এপ্রিল সিরিজের প্রথম দুই ম্যাচ শুরুর সময় ছিল সন্ধ্যা ৬টায়। নতুন সময় অনুযায়ী প্রথম দুই ম্যাচ শুরু হবে দুপুর ২টায়; যা শেষ হবে বিকাল ৫টা ১০ মিনিট। মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচ আগের থেকেই দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল। ওই ম্যাচের সময়ে কোনো পরিবর্তন আনা হয়নি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল ঢাকায় আসবে নিউজিল্যান্ড।
]]>বৃহস্পতিবার ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী পর্বের ম্যাচে নির্ধারিত সময় শেষে দুই দল ৪-৪ গোলে সমতায় থাকলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। চতুর্থ মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যাওয়ার এক মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান আমিরুল ইসলাম। তবে দ্রুতই একটি গোল শোধ করে হংকং।
দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় হংকং। এরপর আবারও পেনাল্টি কর্নার থেকেই বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম।
শেষ কোয়ার্টারে জমে ওঠে ম্যাচের উত্তেজনা। ৪৮তম মিনিটে আশরাফুলের আরেকটি গোলের আগে ও পরে দুটি গোল করে হংকং, ফলে ম্যাচ আবার ৪-৪ সমতায় ফিরে আসে।
এরপর টাইব্রেকারে ওয়ায়দুল জয়, রোমান সরকার ও ফজলে রাব্বি গোল করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এর আগে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ। পরে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে দলটি স্থান নির্ধারণী পর্বে খেলতে বাধ্য হয়।
পুল ‘এ’ ও ‘বি’ মিলিয়ে মোট নয়টি দল অংশ নিচ্ছে এই বাছাইয়ে। এর মধ্যে শীর্ষ ছয়টি দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। এই জয়ে বাংলাদেশের সেরা ছয়ে থাকা নিশ্চিত হয়েছে।
আগামী শুক্রবার পঞ্চম স্থান নিশ্চিত করার লক্ষ্যে চাইনিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ।
উল্লেখ্য, এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই দলের সর্বোচ্চ সাফল্য।
]]>জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।
সালাহউদ্দিন আরও বলেন, ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।
এর আগে গতকাল বিসিবির বোর্ড ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।
কমিটির অন্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।
গত ৬ অক্টোবর বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ গঠিত হয়। বিসিবির সেই পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
]]>ক্রিকেটকভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে, আমিনুল আইসিসির কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, তাকে বোর্ড থেকে অপসারণ করা অবৈধ এবং এ বিষয়ে সংস্থাটির হস্তক্ষেপ কামনা করেছেন। বাংলাদেশ সরকার তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার একদিন পরই তিনি এই চিঠি পাঠান। একই সঙ্গে সাবেক সফল ক্রিকেটার তামিম ইকবালকে বোর্ডের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
চিঠির পূর্ণ বিবরণ এখনো জানা না গেলেও সংস্থাটির বর্তমান একজন পরিচালক বিস্ময় প্রকাশ করে বলেছেন, যে ব্যক্তি আগে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সরকারের নির্দেশনার কথা তুলে ধরেছিলেন, তিনিই এখন সরকারের পদক্ষেপের বিরুদ্ধে আইসিসির সুরক্ষা চাইছেন—এটি আশ্চর্যজনক।
ওই পরিচালক আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্প্রতি অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার ক্ষেত্রে সরকারের নির্দেশনার কথা উল্লেখ করেছিল, যা আইসিসির সদস্য অংশগ্রহণ চুক্তির পরিপন্থী ছিল। এখন একই বোর্ড সরকারের তদন্ত ও নির্দেশনা থেকে বাঁচতে আইসিসির শরণাপন্ন হয়েছে।
এর আগে এক বিবৃতিতে আমিনুল আইসিসিকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচিত বোর্ডের মর্যাদা রক্ষায় সংস্থাটির ভূমিকা জরুরি। তিনি অভিযোগ করেন, গঠিত বিশেষ কমিটি অবৈধ এবং তদন্ত প্রতিবেদনও গ্রহণযোগ্য নয়।
তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের ৬ অক্টোবর একটি নিরপেক্ষ তিন সদস্যের কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনকে কোনো সরকারি সংস্থা প্রশ্নবিদ্ধ করতে পারে না। পাশাপাশি ২০২৬ সালের ৫ এপ্রিল জমা দেওয়া তদন্ত প্রতিবেদনকে তিনি ত্রুটিপূর্ণ, খামখেয়ালি এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
এর আগে আইসিসির সঙ্গে অনলাইন বৈঠকেও আমিনুল ছিলেন সবচেয়ে কঠিন আলোচনাসঙ্গী। একপর্যায়ে তিনি আলোচনায় অংশগ্রহণ চালিয়ে যেতে অস্বীকৃতি জানান এবং কঠোর অবস্থান নেন। পুরো সময়জুড়ে তিনি বিশ্বকাপে অংশগ্রহণ না করার পক্ষে সরকারের নির্দেশনার কথা তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
]]>প্রথম ও দ্বিতীয়ার্ধের দুই পাশে একটি করে গোল করে লুইস এনরিকে শিষ্যরা পরের সপ্তাহে প্রতিপক্ষের মাঠে ফিরতি লেগের আগে বড় সুবিধা নিয়ে রাখে।
ম্যাচের শুরুতেই দোয়ের বাঁ দিক থেকে নেওয়া বাঁকানো শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়, তাতেই এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দ্বিতীয়ার্ধে অসাধারণ একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কাভারাতস্কেলিয়া।
পুরো ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করে প্যারিস সেন্ট জার্মেই, যা ব্যবধান আরও বড় করতে পারত।
অন্যদিকে, আগের ম্যাচে বড় ব্যবধানে হারের ধাক্কা সামলে সতর্ক কৌশলে খেলতে নামে লিভারপুল। তিনজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় নিয়ে দল সাজালেও শুরু থেকেই প্যারিসের আক্রমণ সামাল দিতে হিমশিম খেতে হয় তাদের।
ম্যাচের শুরু থেকে ধারাবাহিক আক্রমণে চাপে রাখে স্বাগতিকরা। এক পর্যায়ে টানা তিন মিনিটে দুইটি হলুদ কার্ড দেখে লিভারপুলের খেলোয়াড়রা, তাতেই আরও চাপে পড়ে দলটি।
প্রথমার্ধে একটিও লক্ষ্যভেদী শট নিতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধেও পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি। পুরো ম্যাচে তাদের কোনো শটই প্রতিপক্ষের জালে সরাসরি বিপদ তৈরি করতে পারেনি।
৬৫তম মিনিটে দ্রুত আক্রমণে বল পেয়ে কাভারাতস্কেলিয়া দুর্দান্ত দক্ষতায় কয়েকজনকে কাটিয়ে গোলরক্ষককে পাশ কাটিয়ে বল জালে পাঠান, তাতেই নিশ্চিত হয় দলের জয়।
শেষদিকে আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি প্যারিস। ফলে ২-০ ব্যবধান নিয়েই শেষ হয় ম্যাচটি।
এই জয়ে সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল পিএসজি, যদিও ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সামান্য আশা বাঁচিয়ে রেখেছে লিভারপুল।
]]>ম্যাচজুড়ে বল দখলে এগিয়ে ছিল বার্সেলোনা, তবে আতলেতিকোর শক্ত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণই পার্থক্য গড়ে দেয়। ম্যাচের ৪২তম মিনিটে শেষ রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে জুলিয়ানো সিমিওনেকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পাও কুবাসি, ফলে ১০ জনে পরিণত হয় স্বাগতিকরা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রায় ২৫ মিটার দূর থেকে দুর্দান্ত ফ্রি-কিকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আলভারেজ, স্তব্ধ হয়ে যায় কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রি-কিক থেকে শট নিয়ে গোলের খুব কাছে গিয়েছিলেন রাশফোর্ড, কিন্তু বল ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও শৃঙ্খলাবদ্ধ খেলায় অটল থাকে আতলেতিকো। ম্যাচের ৭০তম মিনিটে মাতেও রুগেরির বাঁ দিক থেকে করা ক্রসে কাছ থেকে ভলিতে বল জালে পাঠান সোরলথ, তাতেই নিশ্চিত হয় গুরুত্বপূর্ণ এই জয়।
এই জয়ে দুই লেগের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল আতলেতিকো মাদ্রিদ।
]]>সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তামিমের মতো সাবেক ক্রিকেটারের নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে।
তিনি লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে এবং দেশের বাইরে ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।’
এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের বড় ধরনের পরিবর্তনের পর তামিমের এই নিয়োগ আসে। অভিযোগ উঠেছিল, সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডে নির্বাচনী অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।
এরপর ১১ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে তামিম ইকবালকে। আগামী তিন মাস এই কমিটি বোর্ড পরিচালনা করবে এবং নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।
এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট পরিচালনায় একটি নতুন সূচনা ও সংস্কারের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
]]>গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় পেদাগাদিলি এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। সেখানে তিনটি দল নিয়ে একটি টি-টোয়েন্টি সিরিজ চলছিল। ম্যাচ পরিচালনা করছিলেন ডোলা অজিত বাবু ও তার সহকারী বুদুমুরি চিরঞ্জীবী।
ম্যাচ চলাকালে নন-স্ট্রাইকার প্রান্তে একটি রান আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে ব্যাটসম্যান ও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আম্পায়াররা হস্তক্ষেপ করে সাময়িকভাবে বিষয়টি মীমাংসা করেন এবং খেলা পুনরায় শুরু হয়।
তবে ম্যাচ শেষ হওয়ার পর বিরোধ নতুন করে জটিল আকার নেয়। স্থানীয় এক ব্যক্তি কান্তা কিশোর, যিনি ‘বক্সার’ নামে পরিচিত, আগের ঘটনার জেরে খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে পুনরায় তর্কে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের চেষ্টায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা থেকেই যায়।
পুলিশ জানায়, একপর্যায়ে কিশোর ফোন করে ভিকটিমদের একটি নির্দিষ্ট স্থানে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর আবারও তর্ক শুরু হয় এবং হঠাৎ করে তিনি ছুরি দিয়ে হামলা চালান। এতে অজিত বাবুর বুকে গুরুতর আঘাত লাগে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন চিরঞ্জীবীসহ আরও কয়েকজন।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি পূর্বপরিকল্পিত। তারা দাবি করেন, স্থানীয়ভাবে বিরোধ মীমাংসা হলেও পরে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ফিরে এসে হামলা চালান।
এ ঘটনায় নিহতের বাবা স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।
]]>