আন্তর্জাতিক খবর – Rupantor Television https://rupantor.tv Rupantor Television Mon, 13 Apr 2026 10:00:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://rupantor.tv/wp-content/uploads/2025/03/cropped-Website-banner00-32x32.jpg আন্তর্জাতিক খবর – Rupantor Television https://rupantor.tv 32 32 হামলার জেরে ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি আরবের কড়া প্রতিবাদ https://rupantor.tv/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/ https://rupantor.tv/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/#respond Mon, 13 Apr 2026 10:00:42 +0000 https://rupantor.tv/?p=4907 সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার ইরাকের রাষ্ট্রদূতকে তলব করে একটি আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি আরবের ভূখণ্ডে ইরাক থেকে হামলা চালানোর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এই প্রতিবাদ জানানো হয়। খবর এএফপি’র।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক বিবৃতিতে জানায়, মন্ত্রণালয় ‘ইরাকের ভূখণ্ড থেকে সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে চালানো হামলার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।’ এ সময় রাষ্ট্রদূত ও সৌদি প্রতিনিধির বৈঠকের একটি ছবিও প্রকাশ করা হয়।

এই বিবৃতিটি এই অঞ্চলে প্রথম আনুষ্ঠানিক অভিযোগগুলোর মধ্যে একটি। যেখানে বলা হচ্ছে যে, ইরান এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের সময় উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে চালানো হামলাগুলো ইরাক থেকে চালানো হয়ে থাকতে পারে।

এই কূটনৈতিক প্রতিবাদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একই ধরনের অভিযোগ তোলার কয়েকদিন পরেই এল। উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ইরাকও এই সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটিতে মার্কিন স্বার্থ, বিশেষ করে বাগদাদের মার্কিন দূতাবাস এবং ইরানপন্থী গোষ্ঠীগুলোর অবস্থান বারবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

যুদ্ধ চলাকালে ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো প্রতিদিন ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি করলেও, বুধবার তারা ঘোষণা দেয় যে, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির পর তারা তাদের অভিযান স্থগিত করছে।

]]>
https://rupantor.tv/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0
ব্যর্থ হলেও প্রশংসিত পাকিস্তান https://rupantor.tv/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95/ https://rupantor.tv/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95/#respond Mon, 13 Apr 2026 05:01:59 +0000 https://rupantor.tv/?p=4869 ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার টানা ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হলেও একটি ক্ষেত্রে মার্কিন বিশ্লেষকরা একমত, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল ‘আয়োজক’ বা ‘যোগাযোগ রক্ষাকারী’র মধ্যে সীমাবদ্ধ নেই; বরং দেশটি এখন সরাসরি শান্তি আলোচনার ‘চালকের আসনে’ বসেছে।

এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ ও আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো স্থান পেয়েছিল। আলোচনা শেষে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার কথা জানান জেডি ভ্যান্স। তবে এই ব্যর্থতার জন্য পাকিস্তানকে মোটেও দায়ী করেননি তিনি। ভ্যান্স স্পষ্ট করে বলেন, ‘আলোচনায় যে ঘাটতিই থাকুক না কেন, তা পাকিস্তানিদের কারণে হয়নি। তারা অসাধারণ কাজ করেছে এবং দুই পক্ষের মধ্যকার দূরত্ব কমিয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যিই আমাদের ও ইরানিদের সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করেছে।’

যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান পাকিস্তানের এই নতুন ভূমিকার ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের ভূমিকা এখন আর কেবল সহায়তাকারীর মধ্যে সীমাবদ্ধ নেই; তারা এখন সরাসরি মধ্যস্থতাকারী ও শান্তি আলোচকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অন্তত বর্তমান প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাত থেকে বের করে আনার এই কঠিন প্রচেষ্টায় পাকিস্তানই চালকের আসনে রয়েছে।’

কুগেলম্যান আরও উল্লেখ করেন, অতীতে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক স্বাভাবিক করা বা যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনায় পাকিস্তানের ভূমিকার চেয়ে এবারের কাজটি অনেক বেশি কঠিন। কারণ এবার তারা এমন দুটি ঘোর শত্রু দেশের মধ্যে সংঘাত থামানোর চেষ্টা করছে, যাদের মধ্যে মতৈক্যের জায়গা প্রায় নেই বললেই চলে।

অন্যদিকে স্টিমসন সেন্টারের দক্ষিণ এশিয়া কর্মসূচির পরিচালক এলিজাবেথ থ্রেলকেল্ড একে পাকিস্তানের এক চমৎকার ভূ-রাজনৈতিক ভারসাম্য রক্ষার দৃষ্টান্ত হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে যেমন ইরানের সীমান্ত রয়েছে, তেমনি সৌদি আরব ও চীনের সঙ্গেও তাদের জোরালো সম্পর্ক বিদ্যমান। সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রশাসনের সঙ্গে পাকিস্তান নিজেদের সম্পর্ক চমৎকারভাবে পুনর্গঠন করেছে।’ এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য বজায় রেখে দুই পক্ষকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারাই পাকিস্তানের জন্য এক বড় বিজয় বলে মন্তব্য করেন তিনি।

একই প্রতিষ্ঠানের আরেক জ্যেষ্ঠ ফেলো ড্যানিয়েল মার্কি যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতির এই দ্রুত পরিবর্তনের বিষয়টি তুলে ধরেন। মার্কিন বিশ্লেষকদের এই মতামতগুলো থেকে একটি বিষয় স্পষ্ট- ইসলামাবাদে কোনো চূড়ান্ত চুক্তি না হলেও, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই স্পর্শকাতর আলোচনায় পাকিস্তান এখন বৈশ্বিক কূটনীতির ময়দানে এক সক্রিয় ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

]]>
https://rupantor.tv/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%82%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95/feed/ 0
কোনো চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স https://rupantor.tv/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8/ https://rupantor.tv/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8/#respond Sun, 12 Apr 2026 06:01:13 +0000 https://rupantor.tv/?p=4832 পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র তার আপত্তির বিষয়গুলাে স্পষ্টভাবে তুলে ধরেছে, কিন্তু মার্কিন শর্ত মানতে রাজি হয়নি ইরান। এর ফলে কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয়েছে ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের আলোচনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছাড়েন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান সময় আজ রোববার সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।

এদিকে উচ্চপর্যায়ের ওই আলোচনা শেষে এক বিবৃতিতে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ করা থেকে বিরত থাকা উচিত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে এ কথা বলেছেন।

ইসলামাবাদে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষ হওয়ার পর এক ব্রিফিংয়ে জেডি ভ্যান্স বলেন, ‘‘যুক্তরাষ্ট্র তার ‘রেড লাইন’ বা যেসব শর্তে দেশটি ছাড় দিতে রাজি নয়, তা স্পষ্ট করেছে। কিন্তু ইরান ‘আমাদের শর্তে রাজি হয়নি’।’’

তিনি বলেন, ‘আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নেবে।’

ভ্যান্স আরও বলেন, ‘আমরা ২১ ঘণ্টা ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারিনি।’

ব্রিফিংয়ে ভ্যান্সের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং হোয়াইট হাউজের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ উপস্থিত ছিলেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং ফিল্ড মার্শাল মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, ‘এই আলোচনার ফলাফল যাই হোক না কেন অথবা যে সীমাবদ্ধতাই থাকুক না কেন, এর জন্য পাকিস্তানিরা দায়ী নয়, বরং তারা অসাধারণভাবে তাদের দায়িত্ব পালন করেছে।’

সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভ্যান্স ও মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন।

]]>
https://rupantor.tv/%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8/feed/ 0
‘বেদনা ও যন্ত্রণায়’ পরিপূর্ণ ইরান https://rupantor.tv/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/ https://rupantor.tv/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/#respond Sun, 12 Apr 2026 05:35:18 +0000 https://rupantor.tv/?p=4821 কয়েক সপ্তাহব্যাপী ইসরায়েলি ও মার্কিন বোমাবর্ষণের পর একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে ইরানিরা স্বাগত জানিয়েছে, কিন্তু অনেকেই আশঙ্কা করছেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ এখনও শেষ হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ইরানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হোয়াটসঅ্যাপে পাঠানো একটি অডিও বার্তায় এপি সংবাদ সংস্থাকে বলেন, ‘আমি যাদের সঙ্গেই কথা বলেছি, এটি তাদের নতুন জীবন দিয়েছে। সবাই সত্যিই খুব খুশি।’

তবে তিনি আরও বলেন, ‘তেহরানের ব্যাপক ক্ষতি হয়েছে এবং লড়াই আবার শুরু হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।’

তেহরানের কেন্দ্রস্থলে বসবাসকারী একজন ফটোগ্রাফার মরিয়ম সাঈদপুর বলেন, যুদ্ধের সময় শহরজুড়ে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হলে নিজেকে ব্যস্ত রাখতে তিনি ছবি আঁকা শুরু করার চেষ্টা করেছিলেন। তিনি আরও বলেন, ‘কিন্তু তারপর আমি দেখলাম আমার হাত কাঁপছে, এবং আমি আর পারছি না।’

মরিয়ম সাঈদপুর বলেন, যুদ্ধের কারণে ইতিমধ্যেই শিল্প ও অবকাঠামোর দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে, যা দেশটিকে কয়েক দশকের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবিলায় সহায়তা করেছিল।

হোয়াটসঅ্যাপ অডিও নোটের মাধ্যমে মরিয়ম বলেন, ‘আমার মতে তেহরান বিশ্বের সবচেয়ে উষ্ণ ও সুন্দর শহর, কিন্তু এখন এর মুখ বিষণ্ণতা ও যন্ত্রণায় পূর্ণ।’

যুক্তরাষ্ট্র-ইসরায়েল বলেছিল, তারা সরকারি নেতাদের সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বহু নিরীহ মানুষ নিহত হয়েছে।

]]>
https://rupantor.tv/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%af%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে: রাশিয়া https://rupantor.tv/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/ https://rupantor.tv/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/#respond Sun, 12 Apr 2026 05:30:57 +0000 https://rupantor.tv/?p=4818 ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘শোচনীয় পরাজয়’ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বুধবার (৮ এপ্রিল) রুশ সংবাদমাধ্যম স্পুতনিক রেডিওকে তিনি এ কথা বলেন। খবর আল-জাজিরার।

মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘একমুখী ও বিনা উসকানিতে আগ্রাসী হামলা’ চালিয়েছে। এতে দেশ দুটির ‘শোচনীয় পরাজয়’ হয়েছে।

স্পুতনিক রেডিওকে মারিয়া বলেন, “আমাদের দেশ একেবারে শুরু থেকেই তার প্রথম বিবৃতিগুলোতে বলেছিল যে, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই বা এই অঞ্চলে শৃঙ্খলা প্রতিষ্ঠার কোনো চেষ্টাও করা হবে না।

জাখারোভা আরও বলেছেন, অবিলম্বে ‘একটি প্রকৃত রাজনৈতিক ও কূটনৈতিক নিষ্পত্তি’ শুরু করা প্রয়োজন। যা অবশ্যই বিভিন্ন পক্ষের অবস্থানকে যথাযথভাবে বিবেচনা করে আলোচনা প্রক্রিয়ার ওপর ভিত্তি করে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধ-সংঘাতের পর অবশেষে গত ৮ এপ্রিল ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান এবং যুক্তরাষ্ট্র। পরে ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় তারা ইরানে আর হামলা পরিচালনা করবে না। তবে লেবাননে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

]]>
https://rupantor.tv/%e0%a6%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
ঈশ্বর কোনো যুদ্ধকে সমর্থন করেন না https://rupantor.tv/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/ https://rupantor.tv/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/#respond Sun, 12 Apr 2026 05:27:40 +0000 https://rupantor.tv/?p=4815 ঈশ্বর কোনো যুদ্ধকে সমর্থন করেন না- এমন জোরালো বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের ফের সমালোচনা করেছেন পোপ চতুর্দশ লিও। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় কারও নাম উল্লেখ না করলেও, ট্রাম্প প্রশাসন ধর্মকে ব্যবহার করে ইরান যুদ্ধকে মহিমান্বিত করার যে চেষ্টা করছে, তিনি মূলত তার দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।

পোপ লিখেছেন, ‘যারা শান্তির দূত খ্রিস্টের অনুসারী, তারা কখনোই বোমা হামলাকারীদের পক্ষে থাকতে পারেন না। সামরিক আগ্রাসন কখনও শান্তি আনে না, শান্তি আসে ধৈর্যশীল সহাবস্থান ও সংলাপের মাধ্যমে।’ প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব নেওয়া শিকাগোয় জন্ম নেওয়া এই পোপ গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই এর কঠোর বিরোধিতা করে আসছেন।

বিশেষ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই যুদ্ধকে ‘যিশুখ্রিস্টের নামে পবিত্র যুদ্ধ’ বলে যে উসকানিমূলক মন্তব্য করেছেন, পোপের এই বার্তা মূলত তারই জবাব। হেগসেথ ইস্টার সানডের সময় ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের ঘটনাকে যিশুর পুনরুত্থানের সঙ্গে তুলনা করেছিলেন। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, ইরানে মার্কিন আগ্রাসনে ঈশ্বরের সমর্থন রয়েছে।

পোপ তার বার্তায় আরও বলেছেন, চরম স্বার্থপরতার বশে মানুষের জীবনকে এখন কেবল ‘যুদ্ধকালীন ক্ষতি’ হিসেবে দেখা হচ্ছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো কারণই নিরীহ মানুষের রক্তপাতকে বৈধতা দিতে পারে না। এর আগে ট্রাম্প যখন ‘পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন, তখনও পোপ এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে কড়া সমালোচনা করেছিলেন।

]]>
https://rupantor.tv/%e0%a6%88%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/feed/ 0
যুক্তরাষ্ট্র ‘সৎ উদ্দেশ্যেই এসেছিল’: জেডি ভ্যান্স https://rupantor.tv/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d/ https://rupantor.tv/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d/#respond Sun, 12 Apr 2026 05:21:10 +0000 https://rupantor.tv/?p=4811 ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের ইসলামাবাদে উচ্চপর্যায়ের শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র ‘সৎ উদ্দেশ্যেই এসেছিল’ বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এ আলোচনায় নমনীয় মনোভাব এবং সদিচ্ছা নিয়ে এসেছিল। কিন্তু ইরান মার্কিন শর্ত মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে উচ্চপর্যায়ের শান্তি আলোচনা শেষে পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

ভ্যান্স বলেন, ‘আমরা ইরানিদের সঙ্গে বেশ ফলপ্রসূ আলোচনা করেছি, সেটা আশার কথা। কিন্তু খারাপ খবর হলো যে, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। আর আমি মনে করি, এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্যই বেশি ক্ষতিকর।’

ইরানের পারমাণবিক সক্ষমতা বন্ধ করাই যুক্তরাষ্ট্রের ‘মূল লক্ষ্য’ বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি ওই কথা বলেন।

ভ্যান্স বলেন, ‘সহজ কথা হলো, আমরা ইরানের কাছ থেকে এমন একটি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেখতে চাই যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সরঞ্জামও খুঁজবে না যা দিয়ে তারা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে।

এই বিষয়টিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ‘প্রধান লক্ষ্য’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এ সময় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

তবে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন যে, ইরান যাতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেজন্য তাদের পক্ষ থেকে ‘দৃঢ় মানসিক অঙ্গীকার’ প্রয়োজন।

ভ্যান্স বলেন, ‘আমরা এখনো সেই অঙ্গীকার দেখতে পাইনি। তবে ভবিষ্যতে তা দেখতে পাব বলে আমরা আশা করি।’

সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের ওই বৈঠকে ইরানের জব্দ করা সম্পদ নিয়েও আলোচনা হয়েছে। ‘আমরা ওই সব বিষয়গুলো নিয়ে কথা বলেছি’ উল্লেখ করে ভ্যান্স বলেন, ‘এর বাইরেও আরও অনেক বিষয়ে আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো অবস্থায় পৌঁছাতে পারিনি যেখানে ইরানিরা আমাদের শর্তগুলো মেনে নিতে রাজি ছিল।’

এই আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মনোভাবের কথা উল্লেখ করতে গিয়ে ভ্যান্স সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, আমরা যথেষ্ট নমনীয় ছিলাম এবং পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার মানসিকতা আমাদের ছিল।’

]]>
https://rupantor.tv/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%8d/feed/ 0
সংলাপে যোগ দিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-2/ https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-2/#respond Sun, 12 Apr 2026 05:10:15 +0000 https://rupantor.tv/?p=4807 পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল।

আজ শনিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

এ সফরে তার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

এর আগে শুক্রবার মধ্যরাতে ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ইসলামাবাদ পৌঁছায় দেশটির প্রতিনিধিদল।

তার সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

]]>
https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-2/feed/ 0
এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক https://rupantor.tv/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae/ https://rupantor.tv/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae/#respond Sun, 12 Apr 2026 04:20:59 +0000 https://rupantor.tv/?p=4801 পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার (১১ এপ্রিল) হোয়াইট হাউসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল-জাজিরা।

ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি আলোচনায় অংশ নিতে জেডি ভ্যান্স বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এ গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।

এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। একইসঙ্গে দুই পক্ষকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে পাকিস্তানের অঙ্গীকারের কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

আজ দিনের শুরুর দিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলও শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। তবে মার্কিন ও ইরানি উভয় প্রতিনিধিদলের সঙ্গে শাহবাজ শরিফের আলোচনার বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

]]>
https://rupantor.tv/%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae/feed/ 0
সংলাপে যোগ দিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/ https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/#respond Sun, 12 Apr 2026 04:08:02 +0000 https://rupantor.tv/?p=4798 পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদল।

আজ শনিবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

এ সফরে তার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

এর আগে শুক্রবার মধ্যরাতে ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে ইসলামাবাদ পৌঁছায় দেশটির প্রতিনিধিদল।

তার সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

]]>
https://rupantor.tv/%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/feed/ 0