টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আজ বুধবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় দুপুর সোয়া দুইটায় ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছে আফিফ হোসেন। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডেতে খেলেছেন তিনি।

অন্যদিকে পাকিস্তান জাতীয় দলে ওয়ানডেতে চারজনের অভিষেক ঘটছে এ ম্যাচে। অভিষিক্ত এই চার ক্রিকেটার হলেন—সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন ও আবদুল সামাদ।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হাসান, লিটন দাস (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।

  • Related Posts

    নারী ক্রীড়াবিদদের বৈষম্য দূর হবে কবে

    ঘরের কিশোর ছেলেটি তার ফুটবল বা ক্রিকেট ব্যাট হাতে বিকালবেলায় মাঠে খেলতে যাচ্ছে। খুবই সাধারণ একটি দৃশ্য এটি। কিন্তু বাংলাদেশে মেয়েরাও কি এভাবেই খেলার সুযোগ পায়? এর উত্তর হচ্ছে- ‘না’।…

    মেসির জোড়া গোলে নাটকীয় প্রত্যাবর্তনে মায়ামির জয়

    লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইন্টার মায়ামি। সোমবার মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও অরলান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারায় মায়ামি। মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারের পর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *