অবশেষে ভারতে শাকিব খান

ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতিমধ্যে শাকিবসহ সিনেমার অভিনয়শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছেন বলে নিশ্চিত করেছে প্রযোজনাসংশ্লিষ্ট একাধিক সূত্র।

পরিকল্পনা অনুযায়ী গেল বছরের ডিসেম্বরে ভারতে শুটিং শুরুর কথা থাকলেও শিল্পী ও কলাকুশলীদের ভিসা না পাওয়ায় তা সম্ভব হয়নি। এতে করে রোজার ঈদে সিনেমাটি মুক্তি নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে নির্মাতা আবু হায়াত মাহমুদ বাধ্য হয়ে গত ৬ জানুয়ারি দেশেই শুটিং শুরু করেন। পরে ভারতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় শুটিং হয় সিনেমার কিছু অংশের।

তবে নির্মাতাদের মূল পরিকল্পনায় শুরু থেকেই ছিল ভারত। লোকেশন, সেট এবং প্রস্তুতি আগেই চূড়ান্ত করা থাকায় শেষ মুহূর্ত পর্যন্ত ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা। অবশেষে ভিসা পাওয়ায় সেই অপেক্ষার সফল পরিণতি হলো আর স্বস্তির নিশ্বাস ফেলেছে পুরো টিম। বর্তমানে ভারতে শুটিং চললেও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পরিচালক আবু হায়াত মাহমুদ কিংবা প্রযোজক শিরিন সুলতানা।

প্রযোজনা সূত্র জানিয়েছে, ঈদ সামনে রেখে এখন তাদের একমাত্র লক্ষ্য দ্রুত শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে হাত দেওয়া।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক ভয়ংকর গ্যাংস্টারের চরিত্রে, যা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ এবং পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনারসহ একঝাঁক শক্তিশালী অভিনয়শিল্পী।

  • Related Posts

    সিনেমার গল্পে জোভান তটিনীর নাটক

    ৩০ লাখ টাকা বাজেটে সিনেমার গল্প থেকে জোভান ও তটিনীকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘প্রিয় নামে ডেকো’। কয়েকদিন ধরে নাটকটির শুটিং চলছে। যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন আহমেদ তাওকীর ও…

    জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, পেলেন যারা

    ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার করেছে সরকার। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, এবার ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে সেরা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *