বন্দিদের সাধারণ ক্ষমা করছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাধারণ ক্ষমা প্রস্তাবের ঘোষণা দিয়েছেন, যার ফলে শত শত বন্দি মুক্তি পেতে পারেন। যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর এই সাধারণ ক্ষমার ঘোষণাকে দেশটির রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরার।

টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে দেলসি বলেন, ‘১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত রাজনৈতিক সহিংসতার পুরো সময়কে অন্তর্ভুক্ত করে আমরা সাধারণ ক্ষমা আইন এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ প্রস্তাবিত এই আইন দ্রুত পর্যালোচনার জন্য জাতীয় পরিষদে তোলা হবে। একই সঙ্গে তিনি কারাকাসের কুখ্যাত গোয়েন্দা আটক কেন্দ্র এল হেলিকোয়েদে বন্ধ করার ঘোষণা দেন। ভবিষ্যতে এটি আশপাশের এলাকার মানুষের জন্য সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। মানবাধিকার সংগঠন ফোরো পেনাল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

  • Related Posts

    হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত: আইডিএফ

    লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইডিএফ…

    সুরক্ষা ঘাঁটিই কাল হলো মার্কিন মিত্রদের জন্য

    তেহরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং এক ঝাঁক শীর্ষ কর্মকর্তা নিহতের পর থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কড়া প্রত্যাঘাত করে চলেছে তেহরান।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *