নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

Image not found

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী কখনো জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে দেশটির রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শ্রিংলা।

তিনি বলেন, জামায়াত ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও, নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’

ভারতের সাবেক এই কূটনীতিক বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’

  • Related Posts

    হরমুজ প্রণালিতে ইরানের মাইন বসানোর আশঙ্কা, বাড়ছে নিরাপত্তা অনিশ্চয়তা

    মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে ইরান ছোট আকারের সমুদ্র মাইন বসাতে শুরু করেছে—এমন কিছু প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে এসব তথ্য এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এদিকে গুরুত্বপূর্ণ এই নৌপথে…

    ইরান কখনও আত্মসমর্পণ করবে না: মাসুদ পেজেশকিয়ান

    তেহরান এবং দেশের অন্যান্য স্থানে ব্যাপক বিস্ফোরণের শব্দে ইরানিরা জেগে উঠেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একের পর এক হামলা করে যাচ্ছে ইরানে। থামছে না ইরানও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *