সড়ক ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা, দিলেন নতুন কর্মসূচি

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে সড়ক ছেড়েছেন। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ অনুমোদন ও প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন এ কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

আজ বুধবার বিকেলে বাঙলা কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। শিক্ষার্থীরা বলেন, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে লাগাতার কর্মসূচি চলবে।

রাজধানীর গাবতলী টেকনিক্যাল মোড়ে সমন্বিত এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাঙলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ। তিনি নি বলেন, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। আজকের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না।

এর আগে, রাজধানীর সায়েন্সল্যাব, তাঁতীবাজার মোড় ও টেকনিক্যাল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। ফলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

  • Related Posts

    মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

    রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে…

    টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রসুতি ধর

    ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী প্রসুতি ধর টেলেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে। সে গাংচিল বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার প্রশান্ত কুমার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *