মোহাম্মদপুর জোনের এসিসহ ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এসি মেহেদী হাসানকে ডিএমপি সদরদপ্তরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদরদপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।’

  • Related Posts

    সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা

    আর মাত্র একদিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ জন্য সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি…

    ভোটের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। গতকাল রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *