জাকসু নির্বাচন: শেষ হলো তিন হলের ভোট গণনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে তিন হলের ভোটগণনা শেষ হয়েছে। হলগুলো হচ্ছে- মীর মশাররফ হোসেন হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ও জাহানারা ইমাম হল।

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হয়। ওই দিন বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে চলে রাত সাড়ে ৭টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘সবগুলো হলের ভোটগণনা করতে আজ সারারাত লাগবে। আশা করি, শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।’

উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন, ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী।

এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন।

  • Related Posts

    মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

    রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে…

    টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রসুতি ধর

    ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী প্রসুতি ধর টেলেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে। সে গাংচিল বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার প্রশান্ত কুমার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *