জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে: আসিফ মাহমুদ

জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। আজ রবিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী। আমরা দেখেছি, বিগত সময়ে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে তারা বারবার বৈধতা দিয়েছে। কীভাবে ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে।’

আসিফ মাহমুদ বলেন, এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে, কোনো ধরনের সমর্থন কেউ যদি দেওয়ার চেষ্টা করে অথবা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সমর্থন করা হয়, তাহলে জনগণের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো তা রুখে দেবে বলে আমি প্রত্যাশা করি। তিনি বলেন, এখানে ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট ছাড়া কোনো ধরনের রাজনৈতিক অথবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হয়ে যাক।

জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্তে এখনো আসেনি। সরকার অংশীজনদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক ডেকেছে। আজও প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল এবং জুলাইয়ের কয়েকটি সংগঠনের সঙ্গে বসবেন। রাজনৈতিক দলগুলো এবং জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে, সে অনুযায়ী সরকার বিবেচনা করবে।

  • Related Posts

    সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,…

    জ্বালানি তেল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় অকটেন ও পেট্রল বিক্রির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেলের (অকটেন ও পেট্রল) গড় বিক্রয় হ্রাস…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *