এই প্রথম দুই বন্ধুর গান

এবারই প্রথম দ্বৈত গান গাইলেন কিংবদন্তি সংগীতশিল্পী খুরশীদ আলম ও লীনু বিল্লাহ। ‘বন্ধু ও ভাই’ শিরোনামের গানটি লিখেছেন ফারুক আনোয়ার এবং সুর করেছেন সম্রাট আহমেদ। ইতিমধ্যেই নির্মিত হয়েছে এর মিউজিক ভিডিও। সম্প্রতি গাজীপুরের কালীগঞ্জে লীনু বিল্লাহরই একটি রিসোর্টে ‘বন্ধু ও ভাই’র শুটিং সম্পন্ন হয়েছে।

গানটি প্রসঙ্গে গীতিকার ফারুক আনোয়ার বলেন, ‘আমার পরম সৌভাগ্য যে, আমাদের সংগীতাঙ্গনের এমন কিংবদন্তি দুজন শিল্পীর জন্য গান রচনা করতে পেরেছি। তারা “বন্ধু ও ভাই” নিয়ে গীতিকবিতা পছন্দ করেছেন, যেন এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত।’

খুরশীদ আলম বলেন, ‘আমি শুরুতেই আন্তরিত ধন্যবাদ জানাতে চাই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে। কারণ তার কাছেই এমনি গল্প করেছিলাম যে, যদি এমন হতো দুই বন্ধু মিলে একটি গান করা যেত, তাহলে খুব ভালো হতো। অভি তা খবরে রূপান্তর করে ফারুক আনোয়ারের দৃষ্টিতে নিয়ে এল। হয়ে গেল “বন্ধু ও ভাই” শিরোনামের গান। সম্রাট চমৎকার সুর-সংগীত করেছে। ধন্যবাদ ফারুক আনোয়ার ও সম্রাট আহমেদকে এত বড় একটি কাজ করার জন্য।’

লীনু বিল্লাহ বলেন, ‘গল্পের ছলেও যে এভাবে একটি গান সত্যি সত্যিই হয়ে যেতে পারে এটি তারই প্রমাণ। আমার বিশ্বাস বন্ধু ও ভাই গানটি সবার মনে গেঁথে রবে এবং বহুকাল শ্রোতা দর্শকের মাঝে বেঁচে থাকবে কালজয়ী গান হিসেবে। এফএ মিউজিকের জন্য অনেক অনেক শুভ কামনা।’

গানের সুরকার সম্রাট আহমেদ জানান, শিগগিরই ‘বন্ধু ও ভাই’ গানটি এফএ মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে

  • Related Posts

    বক্স অফিসে লড়াই হবে শহিদ কাপুরের সঙ্গে

    ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে এসে বলিউডের রুপালি পর্দায় এক বৈচিত্র্যময় লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছেন দর্শক। একদিকে বিশাল ভরদ্বাজের ট্রেডমার্ক ডার্ক ক্রাইম থ্রিলার ‘ও’ রোমিও’, অন্যদিকে বেজয় নাম্বিয়ারের হাত ধরে নবাগত শানায়া…

    অবশেষে ভারতে শাকিব খান

    ভিসা জটিলতা কাটিয়ে অবশেষে ভারতে পা রাখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সেখানে শুরু হয়েছে তার অভিনীত সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র শুটিং। ইতিমধ্যে শাকিবসহ সিনেমার অভিনয়শিল্পীরা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *