* অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান*

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক ০৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখে ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিশেষ অভিযানে গুলিস্তানের গোলাপশাহ মাজার লিংক রোড হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় ও ফুটপাতে স্থাপিত বিভিন্ন অস্থায়ী অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারের কারণে উল্লেখিত জায়গাগুলোতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকাগুলোতে পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজটও অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহান এর নির্দেশনায় ও সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক-মতিঝিল জোন ), সহকারী পলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) ও সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে ক্রাইম বিভাগ, ট্রাফিক বিভাগ ও পিওএম বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
  • Related Posts

    মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

    প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।…

    বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *