সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেফতার

মেহেরপুর করেসপনডেন্ট:

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার ইস্কাটনের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতে তোলার কথা রয়েছে।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানান, সাবেক জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রী সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে। এ নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় গত বছরের ডিসেম্বরের শুরুতে রাজধানী থেকে গ্রেফতার হন ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। গত বছরের ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বিরুদ্ধে ঢাকা ও মেহেরপুরে বেশ কয়েকটি মামলা হয়।

/এনকে

  • Related Posts

    নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই ‘স্বাধীনতার ঘোষক’ ইস্যু তুলছে জামায়াত: রিজভী

    নারীদের প্রতি অবমাননাকর বক্তব্যকে ঘিরে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তা ভিন্নখাতে প্রবাহিত করতেই স্বাধীনতার ঘোষক ইস্যুটি সামনে আনা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।…

    এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণার উৎসব চোখে পড়ার মতো। মনোনয়নপত্র হাতে পেয়েই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন । এদিকে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *