লাকসামে তারন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

সারিয়া চৌধুরী, লাকসামঃ
কুমিল্লার লাকসাম ৪নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ আয়োজনে ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও ‘তারন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

২২ জানুয়ারি বেলা ১১টায় বাকড্ডা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
৪ নং কান্দিরপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ৷

এসময় আরো উপস্থিত ছিলেন ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা খন্দকার রাহেলা খানম, মাস্টার মোস্তফা, হারুনুর রশিদ, ডা: আবুল হোসেন, সাংবাদিক প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, কান্দিরপাড় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দুই স্কুলের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ৷

অনুষ্ঠান শেষে দুই স্কুলের (ভাকড্ডা উচ্চ বিদ্যালয় ও কামড়ড্ডা উচ্চ বিদ্যালয়) বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ পুরস্কার বিতরণ করেন৷

  • Related Posts

    এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণার উৎসব চোখে পড়ার মতো। মনোনয়নপত্র হাতে পেয়েই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন । এদিকে…

    ভোররাতে ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *