সিএনজি স্টেশন বন্ধের সময়কাল ২ ঘণ্টা কমলো

নতুন বছরের শুরুর দিন থেকে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে। এতো দিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও বুধবার (১ জানুয়ারি) থেকে জানুয়ারি মাসজুড়ে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে তিন ঘণ্টা।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। তবে সেই সময়কাল ১ জানুয়ারি থেকে দুই ঘণ্টা কমে পুরো মাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত বুধবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/এএম

  • Related Posts

    প্রথম হওয়া শামীমও চূড়ান্ত গেজেটের বাইরে

    চুয়াল্লিশতম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ১ হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত ১…

    রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

    পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। রমজানে এসব অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *