মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে। ফেব্রুয়ারি মাসের মতো এবারও প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা, অকটেনের দাম ১২০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা ও কেরোসিনের দাম ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আলোকে মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা,পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় অপরিবর্তিত রেখে নির্ধারণ করা হলো।

  • Related Posts

    দীর্ঘমেয়াদি যুদ্ধ হলে বহুমুখী চাপে পড়বে বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে ইরানে মার্কিন-ইসরায়েল হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে আবার অস্থির হয়ে উঠছে বৈশ্বিক জ্বালানি বাজার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ; এলএনজি ও জ্বালানি তেলের উচ্চমূল্য, বিদ্যুৎ…

    ৬ দেশে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

    ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা, পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বন এবং সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ৬ দেশের বাংলাদেশ দূতাবাস। গতকাল শনিবার প্রকাশ করা পৃথক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *