হাদি হত্যার প্রতিবেদন ‎দাখিলে আরও ৭ দিন সময় পেল সিআইডি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-কে আরও ৭ দিন সময় দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলে সময় ৭ দিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি ঠিক করেছেন।

‎‎এদিন মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব)-এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা দাখিল না কারায় এ সময় দিয়েছেন আদালত।

‎‎এর আগে হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। কিন্তু অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে ১৫ জানুয়ারি নারাজি দাখিল না করলে আদালত এ গ্রহণ করে সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

‎বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ নারাজি দাখিল করেন।

‎‎তদন্তভার পাওয়ার পর মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তারের পর গত ২২ জানুয়ারি ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

‎জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী।

‎‎গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ ডিসেম্বর হাদির

‎মৃত্যুর খবর আসে।

‎‎হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলাটিতে হত্যার ৩০২ ধারা যুক্ত হয়। এরপর থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে।

‎তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

‎অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), তার বাবা মো. হুমায়ুন কবির (৭০), মা হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভীন সামিয়া (২৪), শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু (২৭), বান্ধবী মারিয়া আক্তার লিমা (২১), মো. কবির (৩৩), মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল (৩৪), ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ (৩২), সঞ্জয় চিসিম (২৩), মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) ও হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মো. ফয়সাল (২৫), মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ (২৬), সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১) ও জেসমিন আক্তার (৪২)। তাদের মধ্যে ফয়সাল করিমসহ শেষের পাঁচজন পলাতক রয়েছেন

  • Related Posts

    হাসিনাসহ ‎১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

    জুলাই আন্দোলনের ঢাকা সিটি করপোরেশন ২৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সুমন (৪১) হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫ জন অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ‎ ‎একই…

    চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর নিজেদের অভিযান নিয়ে ‘ফরেনসিক রিভিউ’ করার সিদ্ধান্ত নিয়েছে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত ও শ্রীলংকায় যৌথভাবে আয়োজিত এই আসরে ইনজুরিতে জর্জরিত অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। ২০২১ সালের চ্যাম্পিয়নরা শ্রীলংকা ও তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। শুক্রবার পাল্লেকেলে ওমানের বিপক্ষে তাদের আরেকটি ম্যাচ বাকি থাকলেও সেটি কার্যত অর্থহীন। জিম্বাবুয়ে ও শ্রীলংকা সুপার এইটে উঠলেও ২০০৯ সালের পর এবারই প্রথম গ্রুপ পর্ব পেরোতে ব্যর্থ হলো অস্ট্রেলিয়া। দলের নির্বাচক টনি ডোডেমেইড জানিয়েছেন, খেলোয়াড়রা দেশে ফেরার পর পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে। ক্রিকেট ডটকম ডটএইউকে তিনি বলেন, ‘টুর্নামেন্ট যেভাবে শেষ হলো, তাতে আমরা ভীষণ হতাশ। তবে শেষ ম্যাচটি শক্তভাবে শেষ করা গুরুত্বপূর্ণ। ওমানের বিপক্ষে খেলা শেষে আমরা দেশে ফিরে পুরো বিষয়টি বিশ্লেষণ করব।’ চোটের কারণে দলের মূল পেস আক্রমণ ভেঙে পড়ে। প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড ইনজুরির জন্য আসর থেকে ছিটকে যান, আর মিচেল স্টার্ক এই ফরম্যাট থেকে আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেন। টুর্নামেন্ট চলাকালেই অধিনায়ক মিচেল মার্শও চোটে পড়লে দলের ভারসাম্য আরও নষ্ট হয়। ফর্মে থাকা স্টিভ স্মিথকে শুরুতে দলে নেওয়া হয়নি। পরে হ্যাজলউড জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে ছিটকে গেলে কভার হিসেবে তাকে অন্তর্ভুক্ত করা হয়। উল্লেখ্য, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ডোডেমেইড বলেন, ‘বিশ্বকাপ যেখানেই হোক, আমরা জিততে চাই। পরেরটি ঘরের মাঠে—সেখানে ভালো করতে চাই। তবে তার আগে ওমানের বিপক্ষে ম্যাচটি ভালোভাবে শেষ করতে চাই।’ তিনি আরও জানান, ২০২৮ বিশ্বকাপের পরিকল্পনার পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপও মাথায় রাখা হবে। ‘সময় ও সুযোগ পেলে আবেগ দূরে সরিয়ে আমরা বিষয়গুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করব,’ যোগ করেন তিনি।

    আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে আমরা তা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *