শচীনপুত্র অর্জুনের বাগ্দত্তা কে এই সানিয়া

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জন টেন্ডুলকার বাগ্দান সেরেছেন। কনের নাম সানিয়া চন্দোক। গতকাল বুধবার রাতেই বিষয়টি প্রকাশ্যে এসেছে। একদম ব্যক্তিগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল দুই পরিবারের লোকজন। এরপরই কৌতুহল তৈরি হয়েছে, কাকে বিয়ে করছেন অর্জুন?

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ব্যবসায়ী পরিবারের মেয়ে সানিয়া। ভারতের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি তিনি। ঘাই পরিবারের খাবার এবং হোটেলের ব্যবসা রয়েছে। এ ছাড়া দুটো নামকরা আইসক্রিম সংস্থার মালিক তিনি। তবে সানিয়ার বাবা গৌরবের সঙ্গে রবি ঘাইয়ের সম্পর্ক খুব একটা ভালো নয় বলেই জানা গেছে।

ব্যক্তি হিসেবে সানিয়া খুব একটা প্রকাশ্যে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন তিনি। সানিয়া পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পর তিনি লন্ডন স্কুল অফ ইকনমিক্সে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। ২০২০ সালে পাশ করার পর দেশে ফিরে এসে নিজের ব্যবসা শুরু করেন।

সানিয়া নিজে একজন পশুপ্রেমী। মুম্বইয়ের মানুষদের মধ্যে পোষা প্রাণীল জনপ্রিয়তা দেখে ‘মিস্টার পজ পেট স্পা অ্যান্ড স্টোর’ খোলেন। এখানে পোষ্যদের যত্ন নেওয়া এবং খেয়াল রাখার কাজ করা হয়। তবে এখনো পর্যন্ত বিশেষ লাভের মুখ দেখেননি।

এদিকে, অর্জুনের ক্রিকেটজীবন শুরু হয় ২০২০-২১ সালে, ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে। হরিয়ানার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম খেলেন তিনি। তার আগে মুম্বাইয়ের হয়ে জুনিয়র বিভাগেও খেলেছেন। তবে সিনিয়র দলে জায়গা না মেলায় ২০২২-২৩ মৌসুমে তিনি গোয়ায় খেলতে চলে যান। সেখানে প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয়। লাল বলের ক্রিকেটে ১৭ ম্যাচে ৫৩২ রান করেছেন অর্জুন। একটা শতরান এবং দুটো অর্ধশতরান রয়েছে। ৩৭টি উইকেটও রয়েছে তার ঝুলিতে।

  • Related Posts

    মেসির জোড়া গোলে নাটকীয় প্রত্যাবর্তনে মায়ামির জয়

    লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইন্টার মায়ামি। সোমবার মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও অরলান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারায় মায়ামি। মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারের পর…

    সাকিবের মামলা খতিয়ে দেখা উচিত : পাইলট

    আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব আল হাসান আর দেশে আসতে পারেননি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সাকিব বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন। দেশের মাটি থেকেই ক্রিকেটকে বিদায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *