লেবাননের জাতীয় বার্তা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের বিমান হামলায় রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
রাজধানীর উপশহরগুলোতে হামলায় ২০ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছেন। আর দেশের দক্ষিণাঞ্চলে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন, আহত হয়েছেন ৫৮ জন।
হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলার দাবি করার পরই লেবাননে এই হামলা শুরু করে ইসরায়েল। এতে অঞ্চলে চলমান যুদ্ধ আরও বিস্তৃত হয়েছে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়েছিল।
এদিকে ইসরায়েল দক্ষিণাঞ্চলে জোরপূর্বক এলাকা ছাড়ার হুমকি জারি করেছে। এতে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।








