লেবাননে ইসরায়েলি হামলায় ১৩ নিরাপত্তা সদস্য নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে চরম উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। যদিও এই হামলাকে কেন্দ্র করে এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

শুক্রবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবলমাত্র আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি লেবানন।

এদিকে ইরান ও লেবানন দাবি করেছে, ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতায় লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত। তেহরান ইসরায়েলি এই হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে।

অপরদিকে ইসরায়েল তাদের অবস্থানে অনড় রয়েছে। তেল আবিব জানিয়েছে, ইরানে হামলা বন্ধ রাখলেও লেবাননের অভিযান তাদের এই সমঝোতার অন্তর্ভুক্ত নয়।

তবে ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবুল্লাহর হুমকি নির্মূল না হওয়া পর্যন্ত তারা দক্ষিণ লেবাননে অভিযান চালিয়ে যাবে

  • Related Posts

    লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি নারী

    লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা…

    বিমান দুর্ঘটনায় অ্যাপোলো-৮ এর নভোচারীর মৃত্যু

    বিমান দুর্ঘটনায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটনের সান হুয়ান দ্বীপপুঞ্জে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অ্যান্ডার্সের ছেলে গ্রেগরি অ্যান্ডার্স…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *