রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়।

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

এসব তথ্য জানিয়েছেন মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা। তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কথা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

তিনি বলেন, সুবা নওগাঁয় ওই ছেলের সাথে গেছে। তার নাম মোমিন হোসেন। প্রেমঘটিত কারণে সুবা সেখানে গেছে। পুলিশ এখনও উদ্ধার করতে পারেনি। তবে ছেলের বাবা-চাচার সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। দুজন যেন পালিয়ে যেতে না পারে সেজন্য তার বাবা-চাচার সহযোগিতা চাওয়া হয়েছে।

গেল সপ্তাহেই মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় আসে সুবার পরিবার। রোববার সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় আরাবি ইসলাম সুবা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তার নিখোঁজ সংবাদ। অনেকেই পোস্ট দিয়ে মেয়েটির খোঁজ চান।

জানা গেছে, বরিশালের একটি স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়ে সুবা। সম্প্রতি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। সেজন্য ৪ দিন আগে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে এক আত্মীয়র বাসায় ওঠেন সুবার পরিবার।

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    ফের সিনেমায় সাদিয়া আয়মান

    অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান। একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *