রমজানে জুমার দিনের বিশেষ গুরুত্ব

পবিত্র রমজান মাসে যে কোনো ইবাদতের সওয়াবই বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রত্যেকটি নফল ইবাদতের সওয়াব ফরজ ইবাদতের সমান। প্রতিটি ফরজ ইবাদতের সওয়াব হয় সত্তরটি ফরজ ইবাদতের সমান। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, পবিত্র রমজনের একটি রাত বরকত ও ফজিলতের দিক থেকে হাজার মাস থেকেও উত্তম। এ মাসের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এর রাতগুলোয় আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমাযানের রাতে ফরজ ইবাদত ছাড়া সুন্নত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এ মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ের ৭০টি ফরজ ইবাদতের সমান পুণ্য লাভ করবে। (বায়হাকি)

এ হাদিসের আলোকে আমরা বলতে পারি জুমার দিনের বিশেষ যে আমলগুলো সারা বছরই অত্যন্ত ফজিলতপূর্ণ, রমজানে সেগুলোর সওয়াবও বহুগুণ বেড়ে যায়। তাই রমজানে জুমার দিন বিশেষ গুরুত্ব দিয়ে জুমার দিনের বিশেষ আমলগুলো পালন করুন:

১. জুমার নামাজের প্রস্তুতি হিসেবে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ভালোভাবে গোসল করুন। দাঁত ব্রাশ/ মিসওয়াক করুন, সম্ভব হলে সুগন্ধী ব্যবহার করুন এবং উত্তম পোশাক পরিধান করুন।

২. জুমার নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করুন। ইমাম খুতবা শুরু করার আগে অবশ্যই মসজিদে উপস্থিত হোন। ইমামের কাছাকাছি বসার চেষ্টা করুন। তবে মসজিদে পৌছতে দেরি হলে অন্যদের কষ্ট দিয়ে কাতার ডিঙ্গিয়ে সামনে যাবেন না; যেখানে জায়গা পাওয়া যায় সেখানেই বসে পড়ুন।

৩. মনযোগ দিয়ে খুতবা শুনুন। খুতবার সময় কথা বলবেন না। অন্য কাউকে চুপ থাকতে বলার প্রয়োজন হলে ইশারায় বলুন। উত্তমরূপে জুমার নামাজ আদায় করুন।

আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যাক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায়, মানুষকে ডিঙ্গিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকে, তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করে, ইমাম যখন খুতবার জন্য বের হন তখন চুপ থাকে, তার এ জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়। (সহিহ বুখারি: ৯১০)

  • Related Posts

    পঞ্চগড়ে ৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

    দেশের উত্তরের সীমান্তঘেষা জেলা পঞ্চগড়।এ জেলায় দীর্ঘ দিন ধরে ঘন কুয়াশা আর হিমশীতল হাওয়ায় শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন। ছিন্নমূল…

    মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত বাবা

    রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় বিল্লাল হোসেন বাবু (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা আবুল কাশেম (৬৫) দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে মারাত্মক জখম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *