রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়কে অবস্থান

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আজ বুধবার সকাল ১০টায় মহাসড়কে অবস্থান কর্মসূচি, শেকল ভাঙার গান ও প্রতিবাদী পাঠদানের কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি, শেকল ভাঙার গান ও প্রতিবাদী পাঠদানের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের দাবি জানান। শেকল ভাঙার গানে পারফরম্যান্স করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগন।

জানা গেছে, প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের উল্লেখ্য, গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন।দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন।

  • Related Posts

    মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

    রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনায় অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে…

    টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে প্রসুতি ধর

    ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় (অষ্টম শ্রেণি) ভিকারুন্নেছা নূন স্কুল এন্ড কলেজের ছাত্রী প্রসুতি ধর টেলেন্টপুলে (মেধা) বৃত্তি পেয়েছে। সে গাংচিল বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার প্রশান্ত কুমার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *