যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে বাগদাদে উল্লাস

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাকের রাজধানী বাগদাদে উদযাপনের খবর পাওয়া গেছে।

যুদ্ধ চলাকালে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন বাহিনীর পারস্পরিক হামলার কারণে ইরাক সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে।

আজ বুধবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ইরান ও ইরাকের রাজধানী বাগদাদে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উল্লাস ও উৎসবের আমেজ দেখা গেছে।

দুই দেশের এই যুদ্ধবিরতির প্রভাবে ইরাকের রাজধানী বাগদাদে সাধারণ মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস ও উল্লাস ছড়িয়ে পড়েছে।

তবে, এর আগে গতকাল মঙ্গলবার রাতে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার ঠিক আগে ইরাকি কর্মকর্তারা জানান, দেশজুড়ে হামলায় অন্তত ৭জন নিহত হয়েছেন, যার মধ্যে দুই শিশু রয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। এরই মধ্যে তেলের দাম কমেছে এবং শেয়ারবাজারে উত্থান দেখা গেছে।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হো

  • Related Posts

    বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে: হাসনাত

    ‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের জন্য আবেদনের…

    ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে চলবে

    ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৮ এপ্রিল) আইডিএফের এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আইডিএফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *