যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারপাত, ৫৭০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানা এক শক্তিশালী তুষারঝড় এবং রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে সেখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

গতকাল সোমবারে চলমান এই দুর্যোগে এখন পর্যন্ত ৫ হাজার ৭০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এছাড়া আজ মঙ্গলবার আরও ২ হাজার ফ্লাইট বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যমতে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। এমনকি নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কেও ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যে যাতায়াত ব্যবস্থা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

পূর্ব উপকূলজুড়ে প্রায় ৬ লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউজার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিন তুষারপাতের তীব্রতা এতই বেশি ছিল, রোড আইল্যান্ডের রাজধানী প্রভিডেন্সে ৩৬ ইঞ্চি তুষার জমে ১৯৭৮ সালের আগের রেকর্ড ভেঙে গেছে। এই পরিস্থিতিকে আবহাওয়াবিদরা ‘বিস্ময়কর’ বলে অভিহিত করেছেন। নিরাপত্তার স্বার্থে রোড আইল্যান্ড, কানেকটিকাট এবং ম্যাসাচুসেটসে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ম্যাসাচুসেটসের গভর্নর মৌরা হিলি নাগরিকদের সতর্ক করে বলেছেন, ‘হোয়াইটআউট বা প্রবল তুষারঝড়ের কারণে রাস্তাঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে, তাই সবার ঘরে থাকা উচিত।’

  • Related Posts

    ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

    লেবাননের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলের দাবি, হামলাগুলোর লক্ষ্য ছিল হিজবুল্লাহ এবং তাদের ফিলিস্তিনি মিত্র…

    ভারতে এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

    এপস্টেইন ফাইলস বিতর্কের জেরে ভারতে অনুষ্ঠেয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এই সম্মেলনে তার মূল বক্তব্য দেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *