মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৩

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল রবিবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন লিমন (২২), সায়েম (২০), রায়হান (১৯), সাব্বির (২০), শাকিব (১৯), রকি (২৫), আব্দুল মিমন (২১), মিলন (৩৭), সারোয়ার (৩৮), রাশেদ রাসু (৪০), সনু মনু (২০), শুকুর আলী (২৩) ও মিরাজ (১৯)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অভিযান চালিয়ে গ্রেপ্তার করা ১৩ জনের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

  • Related Posts

    বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের ৫ জামাত

    জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে…

    মধ্যপ্রাচ্যে আটকেপড়া প্রবাসীরা দেশে ফিরতে চাইলে ব্যবস্থা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে আটকেপড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে সরকার বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ শুক্রবার সকালে সৌদি আরবে নিহত মোশাররফ হোসেনের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *