পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এর জন্য ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
আজ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে তারা চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
লাহোর কালান্দার্স কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ‘এক্স’ অ্যাকাউন্টে জানিয়েছে, ‘আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তাকে এবার সরাসরি চুক্তির মাধ্যমে আবারও আমাদের পরিবারে ফেরানো হয়েছে। একবার যদি কালান্দার হও, তাহলে চিরকালই কালান্দার। সরাসরি চুক্তিতে মোস্তাফিজ পাচ্ছেন ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপি।’







