বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়ে: হাসনাত

‘বিসিবি এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাই, এটা এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬ জাতীয় সংসদে উত্থাপনের জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে আপত্তি জানিয়ে নিজের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এ মন্তব্য করেন।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের নেতৃত্বে আহ্বায়ক কমিটি করা হয়েছে। তিনি একজন খেলোয়াড়। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।

সালাহউদ্দিন আরও বলেন, ক্রিকেট বোর্ডসহ সারাদেশের ক্লাবগুলোতে প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। বর্তমান গণতান্ত্রিক সরকার ইনকোয়ারি করেছে, তদন্তের পর বোর্ড ভেঙে দেয়া হয়েছে। পরে তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির আহ্বায়ক কমিটি করা হয়েছে। এখানে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি।

এর আগে গতকাল বিসিবির বোর্ড ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

কমিটির অন্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।

গত ৬ অক্টোবর বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ গঠিত হয়। বিসিবির সেই পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

  • Related Posts

    যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিতে বাগদাদে উল্লাস

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইরাকের রাজধানী বাগদাদে উদযাপনের খবর পাওয়া গেছে। যুদ্ধ চলাকালে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন বাহিনীর পারস্পরিক হামলার কারণে ইরাক সরাসরি…

    ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে চলবে

    ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (৮ এপ্রিল) আইডিএফের এক বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আইডিএফ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *