বিয়ে করলেন তামিম

এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজের আগে জীবনের নতুন ইনিংসে পা রাখলেন তানজিদ হাসান তামিম। বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার আজ বৃহস্পতিবার নিজেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিয়ের খবরটি জানান তামিম। সহধর্মিনীর হাত ধরে থাকা অবস্থায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন- দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।

তানজিদ তামিমের ২০২৩ সালে জাতীয় দলে অভিষেক হয়। এরপর ধীরে ধীরে দলের অপরিহার্য অংশ হয়ে গেছেন। এই বাঁহাতি ওপেনার আসন্ন এশিয়া কাপে দলের অন্যতম ভরসা হিসেবেই খেলতে নামবেন।

লাল সবুজের জার্সিতে এখন পর্যন্ত ২৬টি ওয়ানডে খেলেছেন তামিম। যেখানে চারটি ফিফটির সাহায্যে ৫৪৮ রান করেছেন। ওয়ানডেতে তার সেরা ইনিংস ৮৪ রানের। টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার সংগ্রহ ৬৫৫ রান। এই ফরম্যাটে পাঁচটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন তিনি।

  • Related Posts

    মেসির জোড়া গোলে নাটকীয় প্রত্যাবর্তনে মায়ামির জয়

    লিওনেল মেসির জোড়া গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ইন্টার মায়ামি। সোমবার মেজর লিগ সকারের ফ্লোরিডা ডার্বিতে ২-০ গোলে পিছিয়ে থেকেও অরলান্ডো সিটিকে ৪-২ ব্যবধানে হারায় মায়ামি। মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারের পর…

    সাকিবের মামলা খতিয়ে দেখা উচিত : পাইলট

    আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব আল হাসান আর দেশে আসতে পারেননি। তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সাকিব বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে উন্মুখ হয়ে আছেন। দেশের মাটি থেকেই ক্রিকেটকে বিদায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *