বাজারে কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

পবিত্র মাহে রমজানের নবম দিন রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কিছুটা কমেছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেগুন, শসা, লেবু ও কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে কমেছে সব ধরনের মুরগির দাম ।

আজ শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।

এসব বাজারে শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ টাকা ২০ টাকা কমেছে। বাজারে সিম কেজিতে ২০ টাকা কমে প্রকারভেদে ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে টমেটো ৪০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৪০ টাকা, সালগম ৬০ টাকা, ফুল কপি বড় সাইজের প্রতি পিস ৪০ টাকা, বাঁধা কপি ৩০ থেকে ৪০ টাকা এবং লাউ ৫০ থেকে ৮০ টাকা পিস বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায় গ্রীষ্মকালীন সবজি বরবটি ১০০ টাকা, বেগুন কেজিতে ৪০ টাকা কমে ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, করলা কেজিতে ৪০ টাকা কমে ১০০ থেকে ১২০ টাকা, ঢেঁড়স কেজিতে ২০ টাকা কমে ১২০ টাকা, কচুরমুখীর ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এসব বাজারে কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা কমে ১২০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১২০ টাকা, হাইব্রিড ১০০ এবং খিড়াই ৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

এছাড়া লেবুর দামও কমতে শুরু করেছে। এক হালি লেবু ৪০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে দেশি ধনে পাতা ১৫০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ৬০ থেকে ১০০ কেজি, পুদিনা পাতা ২০০ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৫০ টাকা পিস। তবে কেপসিক্যামের দাম কমে ৮০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। শাকের বাজারে দেখা যায়. লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক ৪০ টাকা, কলমি শাক ২ আঁটি ৩০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ৩০ টাকা, পালং শাক ২ আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজার ঘুরে দেখা যায়, সোনালি কক মুরগি কেজিতে ১০ টাকা কমে ৩২০ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি কেজিতে ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার কেজিতে ৩০ টাকা কমে ৩০০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা ব্রয়লার মুরগি কেজিতে ৫ টাকা কমে ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। ইলিশ ৩০০ গ্রাম ওজনের কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০০ টাকায় , এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি শিং ১০০০ থেকে ১২০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪০০ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকায়, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১৪০০ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকায়, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪০০ টাকায়, পাবদা মাছ ৪০০ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২০০ টাকায়, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকায়, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকায়, টেংরা মাছ ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি মাছ ৫০০ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে মাংসের বাজারে দেখা যায়, গরুর মাংস ৮০০ টাকায়, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।   বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়, হাঁসের ডিম ২০০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিম হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

রমজানের শুরুতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা থাকলেও ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে, সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের নজরদারি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও ইতিবাচক পরিবর্তন সম্ভব।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ…

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভা বৈঠক। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *