বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: গ্রেপ্তার ৬, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার

রাজধানীর বনশ্রীতে ২৩ ফেব্রুয়ারি রাতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটে

ঢাকার বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে স্বর্ণালংকার ও অবৈধ অস্ত্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ওই ছয়জনকে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে আজ শনিবার দুপুরে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

২৩ ফেব্রুয়ারি রাতে বনশ্রী এলাকায় আনোয়ার হোসেনকে (৪২) গুলি করে দুর্বৃত্তরা। বনশ্রী ডি ব্লকে তাঁর স্বর্ণের দোকান রয়েছে। প্রতিদিনের মতো সেই রাতেও তিনি দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ধরে। পরে আনোয়ারের কাছে থাকা স্বর্ণালংকার লুট করা হয়।

আহত অবস্থায় উদ্ধার করে আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই সময় হাসপাতাল সূত্র জানায়, আনোয়ারের শরীরে গুলি ও কোপের চিহ্ন রয়েছে।

পরে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার পুলিশকে জানান, তাঁর কাছ থেকে ২০০ ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে।

স্বর্ণ লুটের এ ঘটনায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *