ফের সিনেমায় সাদিয়া আয়মান

অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান।

একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ। চিত্রনাট্যও লিখেছেন এই দম্পতি।

বঙ্গ অরিজিনাল সিনেমায় সাদিয়া আয়মানের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল পলাশ।Image not found

গত বছর উৎসব সিনেমায় অভিনয় করে আলোচিত হন সাদিয়া। অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় এর আগে ‘বোহেমিয়ান ঘোড়া’য় কাজ করেছেন তিনি। সপ্তাহখানেক ধরে ঢাকার গুলশান, বনানীতে দৃশ্যধারণ চলছে।

‘মায়াশালিক’, ‘স্বপ্নভূক’ থেকে ‘বিভাবরী’- ছয় বছরের ক্যারিয়ারে সাদিয়া আয়মানকে বেশ কয়েকটি ওয়েব সিনেমায় দেখা গেছে।

  • Related Posts

    ইকরার মৃত্যু: অভিনেত্রী তিথিসহ জাহের আলভীর নামে মামলা

    স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় তার স্বামী, অভিনেতা জাহের আলভী ও অভিনেত্রী ইফফাত আরা তিথির নামে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার (১ মার্চ) রাজধানীর মিরপুরের পল্লবী থানায়…

    নতুন অধ্যায় শুরু করলেন বিরোশ

    দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গতকাল সকালে উদয়পুরের পাহাড়ঘেরা বিলাসবহুল রিসোর্টে নিকটাত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সকালে শুভ মুহূর্তে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *