প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় পুরো গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন যুবক

প্রেমিকাকে ফোনে অতিরিক্ত ব্যস্ত থাকায় বিরক্ত হয়ে পড়েন যুবক।সেই থেকে রাগের মাথায় ইলেক্ট্রিক পিলারে উঠে পুরে গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিলেন। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি ঠিক কোথাকার সে সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য নেই। ভিডিওতে শুধু দেখা যাচ্ছে, হাইটেনশন তারের পোস্টে উঠে বড় একটি লোহার তার কাটার যন্ত্র দিয়ে একের পর এক বিদ্যুতের তার কেটে দিচ্ছেন ওই যুবক।

সংবাদমাধ্যমটি জানায়, সম্প্রতি আলোচনায় থাকা ‘সাইয়ারা’ সিনেমায় কৃষ ও বাণীর প্রেমকাহিনির মতোই ‘ইনটেন্স লাভ’-এর দেখা মিলল বাস্তবেও। প্রেমিকার ফোন একটানা ব্যস্ত থাকায় রাগের চোটে ইলেকট্রিক পোলে উঠে বিদ্যুতের হাইটেনশন তার কেটে দিলেন এক যুবক। এতে পুরো গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে একজন কমেন্ট করেছেন, ‘অনেক প্রেমিককে দেখেছি কিন্তু এই প্রথম প্রেমের জন্য এমন পাগল প্রেমিক দেখলাম। একজন আবার মজা করে লিখেছেন, ‘প্রেমের ক্ষোভে প্রেমিকরা সাধারণত নিজেদের হাতের শিরা কেটে ফেলে। এ তো গোটা গ্রাের শিরা কেটে ফেলল।

  • Related Posts

    হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান নিহত: আইডিএফ

    লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইডিএফ…

    সুরক্ষা ঘাঁটিই কাল হলো মার্কিন মিত্রদের জন্য

    তেহরানে মার্কিন-ইসরায়েল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং এক ঝাঁক শীর্ষ কর্মকর্তা নিহতের পর থেকেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কড়া প্রত্যাঘাত করে চলেছে তেহরান।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *