পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার দেড় শতাধিক যাত্রী, নিহত ২৭ বিচ্ছিন্নতাবাদী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি দেড় শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় অভিযানে নিহত বিচ্ছিন্নতাবাদীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এক প্রতিবেদনে জিও নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ বিচ্ছিন্নতাবাদীকে নির্মূল না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

মঙ্গলবার (১১ মার্চ) বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। রেললাইনে বিস্ফোরক রেখে থামতে বাধ্য করা হয় ট্রেনটিকে। জিম্মি করা হয় যাত্রীদের।

প্রায় ৫শ’ যাত্রী নিয়ে পেশাওয়ার যাচ্ছিলো ট্রেনটি। হামলায় গুরুতর আহত হয়েছে ট্রেনচালকসহ বহু যাত্রী। এ হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি।

উল্লেখ্য, বেলুচ লিবারেল আর্মি (বিএলএ) বহুদিন ধরেই স্বাধীনতার দাবিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের পুলিশ স্টেশন, রেলপথ ও মহাসড়কগুলোতে প্রায়ই হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠী।

/এআই

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *