পলকসহ ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাঈমের ৪ দিনের রিমান্ড দেয়া হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের প্রত্যেকের পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এছাড়া, পৃথক মামলায় সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসসির খান জ্যোতিকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল হক ও ভাটারা থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এএম

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    সংসদ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

    সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনের প্রারম্ভিক সেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।  আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *