নোয়াখালীতে মাজারে হামলা-ভাঙচুর, আহত ১০

নোয়াখালী সদরের শাহ্সূফী আইয়ুব আলী দরবেশের মাজারে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এ হামলা চালানো হয়। এসময় ওরশের প্যান্ডেলসহ পুরো মাজার ভেঙে গুড়িয়ে দেয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাজারে তিনদিনব্যাপী ওরশ অনুষ্ঠানের প্রস্তুতি চলছিলো। একইদিন বিকেলে মাজারের পাশে সোলেমান মার্কেট এলাকায় তৌহিদী জনতার ব্যানারে ওয়াজ-মাহফিলের ঘোষণা দেয়া হয়। এ নিয়ে সকাল থেকে একটি পক্ষ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছিল।

পরে বিকেল তিনটার দিকে লাঠিসোটা নিয়ে মাজারে হামলা-ভাঙচুর চালানো হয়। এসময় নারীসহ ১০ জন মাজারভক্ত আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সুধারাম থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের সামনেই মাজার গুড়িয়ে দেয়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে টহল দিচ্ছেন। এ ঘটনায় তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

/এমএইচ

  • Related Posts

    এবারের নির্বাচনে শীর্ষ ১০ ধনী প্রার্থী

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণার উৎসব চোখে পড়ার মতো। মনোনয়নপত্র হাতে পেয়েই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন । এদিকে…

    ভোররাতে ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

    দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *