নিখোঁজ স্কুলছাত্রী সুবা নওগাঁয় উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় জানায় নিজের সুস্থতার কথা।

ভিডিও বার্তায় সুবা বলেন, আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো। অন্যদিকে পুলিশ জানায়, পরিবারের লোকজন নওগাঁয় পৌছালে তাদের হাতে হস্তান্তর করা হবে।

জানা যায়, ছেলেটির নাম মোমিন, বাড়ি নওগাঁয়। পরে নওগাঁ শহরে ছেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সকাল থেকে শহরে অভিযান চালিয়ে সন্ধান পাওয়া যায় সুবার। তারা দুজনই পুলিশের অভিযানের খবর পেয়ে পাশের বাড়িতে লুকিয়ে ছিলো। সুবার খোঁজ পাওয়া গেলেও পালিয়ে গেছে মোমিন। সুবা পুলিশকে জানায় টিকটকের সূত্র ধরে তাদের পরিচয়। দুজন মিলে স্বেচ্ছায় ঢাকা থেকে নওগাঁ চলে যায়।

এর আগে মঙ্গলবার দুপুরে জানা যায়, নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা যায় নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকেও সটকে পড়ে সে। মোহাম্মদপুর থেকে সংগৃহীত বিভিন্ন সিসি ক্যামেরার ছবিতে দেখা যায় একছেলের হাত ধরে ঘুরছে ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রী।

আর পড়ুন: নিখোঁজ স্কুলছাত্রী সুবার সন্ধান মিলেছে নওগাঁয়, পুলিশ বলছে— প্রেমিকের সাথে পালিয়েছে

এসব তথ্য জানায় মোহাম্মদপুর থানার এডিসি জুয়েল রানা। তিনি বলেন, সুবার বাবা ইমরান রাজীবের সাধারণ ডায়েরি করার পরই শুরু হয় সিসিটিভি বিশ্লেষণ। সেখানে এক ছেলের সাথে কhttps://jamuna.tv/news/592353থা বলতে দেখা যায় সুবাকে। পরে সেই ছেলের বাড়ি নওগাঁয় চলে যায় সে।

পড়ুন সেই প্রতিবেদন : মায়ের ক্যান্সারের চিকিৎসা করাতে ঢাকায় এসে স্কুলছাত্রী নিখোঁজ

এর আগে, মায়ের ফুসফুস ক্যানসারের চিকিৎসা করাতে ঢাকায় এসে মোহাম্মদপুর থেকে ১১ বছরের আরাবি ইসলাম সুবা নিখোঁজ হয়। গত রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কৃষি মার্কেট এলাকা থেকে তিনি নিখোঁজ হন। পরে, সোমবার আদাবর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা ইমরান রাজীব।

/এসআইএন

  • Related Posts

    মিশরে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস ফোরামের ইফতার সন্ধ্যা

    পারস্পরিক পরিচিতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য জোরদারের লক্ষ্যে মিশরে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করেছে। রবিবার (২ মার্চ) ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর…

    ফের সিনেমায় সাদিয়া আয়মান

    অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান। একটি পোষা বিড়ালকে কেন্দ্র করে রোমান্টিক ঘরানার সিনেমার গল্প আবর্তিত হয়েছে। অমিতাভ রেজার সঙ্গে যৌথভাবে সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকা মাসুদ।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *